শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

ব্রাহ্মণবাড়িয়ায় গাছে উঠে আম পাড়তে গিয়ে ডাল ভেঙে নিচে পড়ে মৃত্যু

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
সোমবার, ১৭ মে ২০২১   সর্বশেষ আপডেট : 6:59 pm

ব্রাহ্মণবাড়িয়ায় গাছে উঠে আম পাড়তে গিয়ে ডাল ভেঙে নিচে পড়ে মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া আম গাছ থেকে পড়ে নাসির উদ্দিন(৫০) নামে একজন মারা গেছেন। সোমবার দুপুরে সদর উপজেলায় সাদেকপুর ইউনিয়নের ধামচাইল গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নাসির উদ্দিন ধামচাইল গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে।

নিহতের পরিবারেব সদস্যরা জানায়, সাদেকপুর ইউনিয়নের ধামচাইল স্কুলের পিছনে ফকির বাড়িতে
দুপুর সাড়ে ১২ টার দিকে ধান কাটার শ্রমিকদেরকে আম খাওয়াবে বলে গাছে উঠেন নাসির। কিছুক্ষণ পর ডাল ভেঙ্গে নিচে দেয়ালের উপর পড়ে যান তিনি। পরে গুরুত্বর আহত অবস্থায় তাকে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ২টার দিকে মারা যায় তিনি।

হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক শফিউল্লাহ আরাফাত জানান, মাথায় গুরুত্বর আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে আসলে জরুরী বিভাগে চিকিৎসা শেষে তাকে সার্জারী বিভাগে ভর্তি দেয়া হয়। সেখানে তিনি মারা যান। মাথায় অতিরিক্ত রক্তক্ষরণের জন্য তিনি মারা গেছেন বলে প্রাথমিক ভাবে ধারণা করা হয়েছে।

Facebook Comments Box

Posted ৬:৫৯ পিএম | সোমবার, ১৭ মে ২০২১

The Daily Sarod |