শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

ব্রাহ্মণবাড়িয়ায় ভারত ফেরত কোয়ারেন্টাইনে থাকাদের খাবার বিতরণ (ভিডিও)

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
শুক্রবার, ১৪ মে ২০২১   সর্বশেষ আপডেট : 8:33 pm

সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারত থেকে এসে কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিদের মাঝে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে রান্না করা খাবার দেয়া হয়েছে। শুক্রবার দুুপুরে জেলা প্রশাসনের পক্ষ থেকে শহরের টি,এ রোডসহ বিভিন্ন কোয়ারেন্টাইন সেন্টারে থাকা ২৫২ জন বাংলাদেশী নাগরিকের মাঝে ঈদ শুভেচ্ছা হিসেবে এসব খাবার পৌছে দেন জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খান।

এ সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা পঙ্কজ বড়ুয়া, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন জামি, সহ-সভাপতি পীযূষ কান্তি আচর্য্যসহ জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ভারত থেকে আগত যাত্রীদের মাধ্যমে করোনার ভারতীয় ভ্যরিয়েন্ট বাংলাদেশে যাতে প্রবেশ করতে না পারে সেজন্য সীমান্ত দিয়ে আসা প্রত্যেকের কোয়ারেন্টাইন নিশ্চত করা হয়েছে। পাশাপাশি সীমান্তেও রয়েছে কড়া নজড়দারি। এছাড়া কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিরা যাতে পবিত্র এই দিনে তাদের পরিবারের অভাব অনুভব না করে সেজন্য তাদের সাথে দেখা করে উন্নত মানের খাবার পৌছে দেয়া হয়েছে।

 

Facebook Comments Box

Posted ৮:২১ পিএম | শুক্রবার, ১৪ মে ২০২১

The Daily Sarod |