স্টাফ রিপোর্টার
প্রিন্ট
বুধবার, ১২ মে ২০২১
সর্বশেষ আপডেট : 11:05 pm
যথাযোগ্য মর্যাদায় ২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে আন্তর্জাতিক নার্স দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে হাসপাতালের রোগীদের ইফতার বিতরণ করেছে নার্সরা।
এ উপলক্ষে শিশু ওয়ার্ডে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সাধারণ সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডা. আবু সাঈদ। বিশেষ অতিথি ছিলেন ২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে তত্বাবধায়ক ডা. শওকত হোসেন।
এসময় হাসপাতালের প্রতিটি ওয়ার্ডের রোগী ও তাদের স্বজনদের মাঝে ইফতার হিসেবে উন্নতমানের খাবার বিতরণ করা।
অনুষ্ঠানে চিকিৎসক নেতা বিএমএ’র ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. আবু সাঈদ বলেন, সারা বিশ্বের সকল নার্সদের সম্মান জানাতে এই নার্স দিবস। আমরা তাদের সম্মান জানাই। আজকে যারা করোনার মহামারীর মধ্যে এই আয়োজন করেছে তাদেরকে ধন্যবাদ জানাই। হয়তো করোনা মহামারী না হলে আরও বৃহৎ পরিসরে এই দিবসটি উদযাপন করা হতো। এই করোনায় চিকিৎসকরা যেমন আক্রান্ত রোগীদের কাছে গিয়েছি, নার্সরাও তাদের কাছে আরও বেশি গিয়েছে। অনেক নার্স তাদের জীবন রোগীদের সেবা দিতে গিয়ে উৎসর্গ করেছে। তাদের মাগফিরাত কামনা করছি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিশু রোগ কনসালটেন্ট ডা. আখতার হোসেন, ওয়ার্ড মাস্টার, সিনিয়র স্টাফ নার্স ফেরদৌসি বেগম, গীতা রানী, নাসিমা বেগম, জাকির হোসেন, সবিতা রানী দেবী, সাদেক হোসেন, বাংলাদেশ ১৬ থেকে ২০তম গ্রেডের সরকারি কর্মচারি সমিতির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম প্রমুখ।
Posted ১১:০৫ পিএম | বুধবার, ১২ মে ২০২১
The Daily Sarod | Pijush Kanti Acharya