শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

আদালতে সেই রহিম কাসেমীর তান্ডবের ‘সম্পৃক্তার’ দায় স্বীকার

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
সোমবার, ১০ মে ২০২১   সর্বশেষ আপডেট : 3:03 am

আদালতে সেই রহিম কাসেমীর তান্ডবের ‘সম্পৃক্তার’ দায় স্বীকার

ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের তান্ডবের বিচার চাওয়া সেই হফাজত নেতা মুফতি আব্দুর রহিম কাসেমী তান্ডবের ঘটনায় নিজের ‘সম্পৃক্ততার’ কথা স্বীকার করে আদালেত স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। রোববার (৯ মে) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. জাহিদ হোসেনের আদালতে তিনি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন তিনি।

আব্দুর রহিম কাসেমী হেফাজতে ইসলামের ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন। গত ২৩ এপ্রিল তিনি সংগঠনের সকল পদ থেকে পদত্যাগ করেন। গত ২৬ থেকে ২৮ মার্চ পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের কর্মী-সমর্থকদের চালানো তান্ডবের ঘটনার নিন্দা জানিয়ে জড়িতদের শাস্তিও দাবি করেন তিনি।

গত ৪ মে ব্রাহ্মণবাড়িয়া পৌরশহরের ভাদুঘর থেকে পুলিশ তাঁকে আটক করে। এরপর তাঁকে পুলিশ সুপারের কার্যালয় ও ২নং পুলিশ ফাঁড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ মামলায় গ্রেপ্তার দেখানো হয়। গত ২৭ মার্চ ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান বাদী হয়ে অজ্ঞাতনামা ৫ হাজার জনকে আসামি করে ওই মামলাটি দায়ের করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও জেলা পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) পরিদর্শক (ইন্সপেক্টর) মোহাম্মদ ইকবাল হোসেন জানান, ‘তান্ডবের ঘটনায় আব্দুর রহিম কাসেমী নিজের দায় স্বীকার করেছেন। তিনি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. জাহিদ হোসাইনের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। ২৬ মার্চ ব্রাহ্মণবাড়িয়া শহরের কাউতলি মোড় থেকে মৎস্য ভবন এবং শহরে ভাঙচুর ও অগ্নিসংযোগে যারা বিভিন্নভাবে ইন্ধন ও উস্কানি দিয়েছেন এবং সহযোগীতা করেছেন, জবানবন্দিতে তাঁদের নাম বলেছেন আব্দুর রহিম কাসেমী’।

জেলা গোয়েন্দা বিভাগের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন জানান, ‘আব্দুর রহিম কাসেমী তাঁর নিজের দোষ স্বীকার করে যাদের নির্দেশে সরকারি অফিস ভাঙচুর করা হয়েছে- তাঁদের নাম উল্লেখ করে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে তিনি চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন’।

Facebook Comments Box

Posted ৩:০৩ এএম | সোমবার, ১০ মে ২০২১

The Daily Sarod |