স্টাফ রিপোর্টার
প্রিন্ট
রবিবার, ০৯ মে ২০২১
সর্বশেষ আপডেট : 9:10 pm
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে গাঁজা সেবনে ভিডিও ভাইরাল করায় আব্দুল্লাহ (২৪) নামের এক যুবককে ভ্রাম্যমাণ আদালতে ১৫দিনের কারাদণ্ড প্রদান করা হয়েছে। রোববার দুপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট একরামুল সিদ্দিক তাকে এই সাজা প্রদান করেন। সাজাপ্রাপ্ত আব্দুল্লাহ উপজেলার রসুল্লাবাদ এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে।
নবীনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রশিদ জানান, কয়েকদিন আগে ভ্রাম্যমাণ আদালতে সাজাপ্রাপ্ত আব্দুল্লাহ সিগারেটের ভেতরে গাঁজা ঢুকিয়ে সেবন করে তার ভিডিও ফেসবুকে দেয়। ওই ভিডিওতে তার সাথে আরও বেশ কয়েকজন যুবককে দেখা যায়। মাদক সেবনের ভিডিওটি ফেসবুকে দেওয়ার পর তা ভাইরাল হয়ে যায়।
তিনি আরও বলেন, ভিডিওটি ভাইরাল হলে তা পুলিশের নজরে আসে। পুলিশ আব্দুল্লাহকে গ্রেফতারের তৎপরতা চালালে সে পালিয়ে যায়। শনিবার মধ্যরাতে সে বাড়িতে ফিরলে গোপন সংবাদের ভিত্তিতে তাকে পুলিশ আটক করে। পরে রোববার ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে আব্দুল্লাহকে ১৫দিনের কারাদণ্ডাদেশ প্রদান করে। তার সাথে থাকা বাকি যুবকদের গ্রেফতারের বিষয়ে অভিযান অব্যাহত আছে।
Posted ৯:১০ পিএম | রবিবার, ০৯ মে ২০২১
The Daily Sarod | Pijush Kanti Acharya