স্টাফ রিপোর্টার
প্রিন্ট
শনিবার, ০৮ মে ২০২১
সর্বশেষ আপডেট : 9:42 pm
ব্রাহ্মনবাড়িয়ায় হেফাজতে ইসলামের হরতালের দিন পুলিশের এপিসিতে পেট্রোল দিয়ে অগ্নিসংযোগের মুলহোতা জাকারিয়া আহমেদ প্রীতম (২৮)কে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার বিকেল ৪টার গাজিপুর থেকে ব্রাহ্মণবাড়িয়া পুলিশের একটি টিম তাকে গ্রেফতার করেছে। প্রীতম সরাইল উপজেলার নোয়াগাঁও পশ্চিমপাড়ার মৃত নাছির উদ্দীনের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মো. রহিছ উদ্দিন।
তিনি জানান, গ্রেফতারকৃত জাকারিয়া আহমেদ
প্রীতম এপিসি তে অগ্নিসংযোগ পরবর্তীতে পুলিশের গুলিতে আহত হয়ে গাজিপুরে আত্মগোপনে থেকে ভাড়া বাসায় চিকিৎসা নিচ্ছিলেন। এপিসি পোড়ানোর ভিডিও ফুটেজ দেখে তাকে সনাক্ত করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিশ্বরোড এলাকায় ভাংচুর, অগ্নিসংযোগ ও সহিংসতার সাথে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন।
উল্লেখ্য, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরের প্রতিবাদে এবং ঢাকা ও চট্টগ্রামে মাদরাসাছাত্রদের ওপর পুলিশের হামলার খবরে গত ২৬ থেকে ২৮ মার্চ পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাপক তাণ্ডব চালায় হেফাজতে ইসলামের কর্মীরা। এসময় পুলিশ সুপারের কার্যালয়, সিভিল সার্জনের কার্যালয়, মৎস্য কর্মকর্তার কার্যালয়, পৌরসভা কার্যালয়, জেলা পরিষদ কার্যালয় ও ডাকবাংলো, খাঁটিহাতা হাইওয়ে থানা ভবন, আলাউদ্দিন সঙ্গীতাঙ্গন, আলাউদ্দিন খাঁ পৌরমিলনায়তন ও শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরসহ ৩৮টি সরকারি-বেসরকারি স্থাপনায় হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এই ঘটনায় নিহত হয় ১২জন। এসব ঘটনায় ৫৬টি মামলা দায়ের করা হয়েছে। এরমধ্যে মধ্যে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় ৪৯ টি, আশুগঞ্জ থানায় ৪টি, সরাইল থানায় ২টি ও রেলওয়ে থানায় ১টি মামলা দায়ের করা হয়েছে। এরমধ্যে মামলায় ৪১৪জন এজাহারনামীয় আসামীসহ অজ্ঞাতনামা ৩০-৩৫ হাজার মানুষকে আসামী করা হয়েছে।
Posted ৯:৪২ পিএম | শনিবার, ০৮ মে ২০২১
The Daily Sarod | Pijush Kanti Acharya