শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

ব্রাহ্মণবাড়িয়ায় বেসরকারি শিক্ষক-কর্মচারীদের ঈদ উপহার দিল সাবেক শিক্ষার্থীরা

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
শুক্রবার, ০৭ মে ২০২১   সর্বশেষ আপডেট : 7:38 pm

ব্রাহ্মণবাড়িয়ায় বেসরকারি শিক্ষক-কর্মচারীদের ঈদ উপহার দিল সাবেক শিক্ষার্থীরা

ব্রাহ্মণবাড়িয়া শহরের বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেনের শতাধিক শিক্ষক এবং কর্মীচারীদের ঈদ উপহার দেওয়া হয়েছে। শুক্রবার (০৭ মে) দুপুরে শহরের ট্যাংকের পাড় একটি স্কুলে আয়োজিত অনুষ্ঠানে ঈদ উপহার তুলে দেন বিভিন্ন স্কুলের ১৯৯৬-৯৮ ব্যাচের শিক্ষার্থীদের ফেসবুক গ্রুপ ‘ব্রাহ্মণবাড়িয়া ৯৬-৯৮’।

উপহার সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, চিনি, সেমাই ও দুধসহ বিভিন্ন উপকরণ।

এছাড়াও ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজে শতাধিক অসহায় প্রতিবন্ধী ও কর্মহীন মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করে ব্রাহ্মণবাড়িয়া ৯৬-৯৮ গ্রুপ। এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ এ. এস. এম. শফিকুল্লাহ।

ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা কিন্ডার গার্টেন সমন্বয় পরিষদের সভাপতি মো. শামীম সরকার, ব্রাহ্মণবাড়িয়া ৯৬-৯৮ ফেসবুক গ্রুপের সদস্য আশরাফুল আলম খান, মতিউল কবির, এনায়েত খন্দকার রনি, মো. কায়েস, মো. মারুফ তিশান, মো. শিমুল, মো. মনসুর প্রমুখ।

ব্রাহ্মণবাড়িয়া ৯৬-৯৮ গ্রুপের সদস্য সাংবাদিক সুমন রায় বলেন, ‘ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন স্কুল-কলেজে পড়া ৯৬-৯৮ ব্যাচের শিক্ষার্থীদের নিয়ে আমাদের ফেসবুক গ্রুপটি করা হয়েছে। গ্রুপের সদস্যদের অর্থে শিক্ষক-কর্মচারী এবং অসহায় প্রতিবন্ধী ও কর্মহীনদের জন্য ঈদ উপহারের ব্যবস্থা করা হয়েছে’।

Facebook Comments Box

Posted ৭:৩৮ পিএম | শুক্রবার, ০৭ মে ২০২১

The Daily Sarod |