শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

কসবায় এক হাজার মানুষের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক খাদ্য সহায়তা প্রদান

কসবা প্রতিনিধি   প্রিন্ট
বুধবার, ০৫ মে ২০২১   সর্বশেষ আপডেট : 7:53 pm

কসবায় এক হাজার মানুষের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক খাদ্য সহায়তা প্রদান

বুধবার (৫ মে) সকালে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা প্রশাসনের উদ্যোগে স্থানীয় টি.আলী বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে করোনা ভাইরাস দুর্যোগে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক খাদ্য সহায়তা বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন আইন, বিচার ও সংসদ মন্ত্রী আনিসুল হক এমপি।

উপজেলা নির্বাহী অফিসার মাসুদ উল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খান, উপজেলা চেয়ারম্যান এডভোকেট রাশেদুল কাওসার ভূইয়া জীবন, সহকারী কমিশনার (ভ’মি) হাছিবা খান, কসবা পৌরমেয়র মো.এমরান উদ্দিন জুয়েল, উপজেলা আওয়ামী লীগ যুগ্ম আহবায়ক এমজি হাক্কানী ও আলহাজ্ব রুহুল আমিন ভূইয়া বকুল, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মনির হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা সিদ্দিকী ও কসবা থানা অফিসার ইনচার্জ আলমগীর ভূইয়া।অনুষ্ঠানে উপজেলার এক হাজার পরিবারের মাঝে মানবিক খাদ্য সহায়তা বিতরন করা হয়।

তাছাড়া কৃষি বিভাগের ৬টি ধান কাটার হারভেষ্টার মেশিন এবং উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে মুজিব বর্ষ উপলক্ষে বৃহত্তর কুমিল্লা মৎস্য উন্নয়ন প্রকল্পের আওতায় নিবন্ধিত জেলেদের মাঝে ৫৪০টি সেলাই মেশিন বিতরন কার্যক্রম উদ্বোধন করেন। এসময় জনপ্রতিনিধি, শিক্ষক-সাংবাদিক, মু্িক্তযোদ্ধা ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তৃতায় আইনমন্ত্রী আনিসুল হক এমপি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এদেশের মানুষের মুক্তি ও ভাগ্য উন্নয়নে আজীবন লড়াই করেছেন। তাঁর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এদেশের প্রতিটি মানুষের ভাগ্য উন্নয়নে নিরলস কাজ করে যাচ্ছেন। বৈশ্বিক করোনা ভাইরাসের কারণে কর্মহীন মানুষের মানুষের কথা বিবেচনা করেই তাঁর তহবিল থেকে এই খাদ্য উপহার পাঠিয়েছেন। মন্ত্রী মহামারি প্রতিরোধে সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানিয়ে সকলকে অগ্রীম ঈদ শুভেচ্ছা জানান।

Facebook Comments Box

Posted ৭:৫৩ পিএম | বুধবার, ০৫ মে ২০২১

The Daily Sarod |