বিশেষ প্রতিনিধি
প্রিন্ট
মঙ্গলবার, ০৪ মে ২০২১
সর্বশেষ আপডেট : 10:16 pm
দেশে করোনা ভাইরাসের সংক্রমণ ছড়ানো অব্যাহত রয়েছে। প্রতিবেশী দেশ ভারতে করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর ঢেউ আরও প্রকট আকার ধারণ করেছে। ভারতের সীমান্তবর্তী বাংলাদেশের জেলা ব্রাহ্মণবাড়িয়ায় মঙ্গলবার পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত সংখ্যা ৩হাজার ৬১৯জনে দাঁড়িয়েছে। আর এই জেলায় করোনায় মৃত্য হয়েছে ৫৫জনের ও সুস্থ হয়েছেন ৩হাজার ১৭১জন। পাশাপাশি গত ৮ এপ্রিল থেকে চলছে করোনা ভাইরাসের টিকার দ্বিতীয় ডোজ প্রদান কার্যক্রম। সর্বশেষ মঙ্গলবার পর্যন্ত টিকার দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন ৩৩ হাজার ৭৮৩জন।
বিষয়টি জানিয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলার সিভিল সার্জন ডা. একরাম উল্লাহ বলেন, করোনা ভাইরাসের ভ্যাকসিন প্রদান শুরু হওয়ার পর প্রথম ধাপে জেলা সদরসহ ৯টি উপজেলায় প্রথম ধাপের ডোজ নিয়েছিলেন ৬৮হাজার ৪২৯জন। এরপর গত ৮এপ্রিল থেকে প্রথম ডোজের পাশাপাশি দ্বিতীয় ডোজ প্রদান শুরু হয়। এখন প্রথম ডোজ প্রদান আপাতত বন্ধ রয়েছে। দ্বিতীয় ডোজ প্রদান অব্যাহত রয়েছে।
তিনি বলেন, মঙ্গলবার পর্যন্ত জেলার সদর উপজেলায় ১৩হাজার ৩৮জন, কসবায় ৩হাজার ৪২জন, নাসিরনগরে ২হাজার ৪৪৯জন, বিজয়নগরে একহাজার ৫৮৩জন, বাঞ্ছারামপুরে ২হাজার ১৭৭জন, নবীনগরে ৩হাজার ৪৭৪জন, সরাইলে ৩হাজার ১৫জন, আখাউড়ায় একহাজার ৮৭২জন ও আশুগঞ্জে ৩হাজার ১৩৩জন করোনা ভাইরাসের ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন। ভ্যাকসিনের প্রথম ডোজের রেজিষ্ট্রেশন পুনরায় শুরু হলে তা আবার দেওয়া হবে।
Posted ১০:১৬ পিএম | মঙ্গলবার, ০৪ মে ২০২১
The Daily Sarod | Pijush Kanti Acharya