শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের তান্ডব: আরও ৬জন গ্রেফতার

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
মঙ্গলবার, ০৪ মে ২০২১   সর্বশেষ আপডেট : 10:31 pm

ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের তান্ডব: আরও ৬জন গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতে ইসলামের তান্ডবের মামলা মঙ্গলবার (০৪ মে) সকাল পর্যন্ত সর্বশেষ আরো ৬জনকে গ্রেফতার করেছে পুলিশ। এনিয়ে এই তান্ডবে গ্রেফতার সংখ্যা ৪১৪জনে দাঁড়ালো। তান্ডবের ঘটনায় দায়ের করা ৫৬টি মামলায় তাদের গ্রেফতার করা হয়। মঙ্গলবার সকালের জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

পুলিশ জানায়, সহিংস ঘটনাসমূহের প্রাপ্ত স্থির চিত্র ও ভিডিও ফুটেজ পর্যালোচনা করে অভিযুক্তদের সনাক্ত করা হচ্ছে। পুলিশের দাবি, গ্রেফতারকৃতরা হেফাজতে ইসলামের কর্মী ও সমর্থক।

বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার রহিছ উদ্দিন।

এসব ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় ৪৯ টি, আশুগঞ্জ থানায় ৪ টি ও সরাইল থানায় ০২ টি ও রেলওয়ে থানায় ১ টিসহ মোট ৫৬ টি মামলা হয়েছে। এসকল মামলায় ৪১৪ জন এজাহারনামীয় আসামীসহ অজ্ঞাতনামা ৩০-৩৫ হাজার মানুষকে আসামী করা হয়েছে।

উল্লেখ্য, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরের প্রতিবাদে এবং ঢাকা ও চট্টগ্রামে মাদরাসাছাত্রদের ওপর পুলিশের হামলার খবরে গত ২৬ থেকে ২৮ মার্চ পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাপক তাণ্ডব চালায় হেফাজতে ইসলামের কর্মীরা। এসময় পুলিশ সুপারের কার্যালয়, সিভিল সার্জনের কার্যালয়, প্রেসক্লাবসহ ৩৮টি সরকারি-বেসরকারি স্থাপনায় হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এই ঘটনায় নিহত হয় ১২জন।

Facebook Comments Box

Posted ৫:৫০ পিএম | মঙ্গলবার, ০৪ মে ২০২১

The Daily Sarod |