শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

তান্ডবের ইন্ধনদাতারাও আইনের আওতায় আসবে: সিআইডি ডিআইজি

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
শনিবার, ০১ মে ২০২১   সর্বশেষ আপডেট : 7:51 pm

তান্ডবের ইন্ধনদাতারাও আইনের আওতায় আসবে: সিআইডি ডিআইজি

গত ২৬মার্চ থেকে ২৮মার্চ পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ায় নারকীয় তান্ডবের ইন্ধনদাতা-পরিকল্পনাকারী তারা স্পটে থাকুক বা না থাকুক তারা অবশ্যই আইনের আওতায় আসবে বলে মন্তব্য করেছেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মো. হাবিবুর রহমান। শনিবার (১ মে) সকাল সাড়ে ১০টার দিকে ব্রাহ্মণবাড়িয়ায় তাণ্ডবে ক্ষতিগ্রস্ত ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা ভবন, উস্তাদ আলাউদ্দিন খাঁ পৌরমিলনায়তন ও সদর উপজেলা ভূমি অফিস পরিদর্শন করে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

এসময় ডিআইজি হাবিবুর রহমান বলেন, এটি সম্পূর্ণ স্বাধীনতাবিরোধী ও ইতিহাস-ঐতিহ্যবিরোধী কাজ। কোনো সভ্য মানুষের পক্ষে এ ধরনের আচরণ করা সম্ভব নয়। বাংলাদেশকে যেন পিছিয়ে দেওয়া যায়- এটি সে ধরণের স্বাধীনতাবিরোধী চক্রের কাজ বলে আমি মনে করি। যারা এই ঘটনার পেছনে ইন্ধনদাতা, যারা পরিকল্পনাকারী- তাঁরা ঘটনাস্থলে থাক বা না থাক, অবশ্যই আইনের আওতায় আসবে। আইনের কিছু প্রক্রিয়া আছে, সেই প্রক্রিয়ার মাধ্যমেই তাঁরা আইনের আওতায় আসবে।

তিনি আরও বলেন, জেলা পুলিশ ও সিআইডি এবং পিবিআই সম্মিলিতভাবে মামলাগুলো তদন্ত করছে। আমরা সবাই সমন্বয়রের মাধ্যমে তদন্ত করছি। ইতোমধ্যে মামলাগুলো তদন্তকারী কর্মকর্তাদের কাছে দেওয়া হয়েছে। তাঁরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। কারা কারা ঘটনার সাথে জড়িত ছিল, আমরা সেগুলো পর্যালোচনা করছি। ভিডিও ফুটেজ থেকে আসামিদের শনাক্ত করার চেষ্টা করছি। ইতোমধ্যে অনেককেই শনাক্ত এবং গ্রেপ্তার করা হয়েছে। কোনো মামলাই ঝুলে থাকবেনা, যত দ্রুত সম্ভব আমরা সব মামলা নিষ্পত্তির দিকে যাব।

গত ২৬ থেকে ২৮ মার্চ পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতে ইসলামের কর্মী-সমর্থকদের চালানো তাণ্ডবের ঘটনায় দায়ের হওয়া ৫৫টি মামলার মধ্যে ৯টি মামলা তদন্ত করছে সিআইডি। এছাড়াও ২০১৬ সালে ব্রাহ্মণবাড়িয় জেলা সদরে মাদরাসাছাত্রদের চালানো তাণ্ডবের ঘটনায় দায়ের হওয়া মামলাগুলোর মধ্যে ৫টি মামলার তদন্তভারও সিআইডিকে দেওয়া হয়েছে।

পরিদর্শনকালে ডিআইজির সাথে ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মো. আনিসুর রহমান, সিআইডির ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মো. শাহরিয়ার রহমান, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পঙ্কজ বড়ুয়া, সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ শাহজাহান প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরের প্রতিবাদে এবং ঢাকা ও চট্টগ্রামে মাদরাসাছাত্রদের ওপর পুলিশের হামলার খবরে গত ২৬ থেকে ২৮ মার্চ পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাপক তাণ্ডব চালায় হেফাজতে ইসলামের কর্মীরা। এসময় পুলিশ সুপারের কার্যালয়, সিভিল সার্জনের কার্যালয়, প্রেসক্লাবসহ ৩৮টি সরকারি-বেসরকারি স্থাপনায় হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এই ঘটনায় নিহত হয় ১২জন।

Facebook Comments Box

Posted ৭:৫১ পিএম | শনিবার, ০১ মে ২০২১

The Daily Sarod |