শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

আশুগঞ্জে দুইপক্ষের সংঘর্ষ, ৫পুলিশসহ আহত-২০

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
শনিবার, ০১ মে ২০২১   সর্বশেষ আপডেট : 7:53 pm

আশুগঞ্জে দুইপক্ষের সংঘর্ষ, ৫পুলিশসহ আহত-২০

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে পাঁচ পুলিশ সদস্যসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। শনিবার (১ মে) দুপুরে উপজেলার বড়তল্লা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি। এ ঘটনায় ১০ জনকে আটক করেছে পুলিশ।

স্থানীয়রা জানায়, বড়তল্লা গ্রামের নেওয়ামত বেপারি বাড়ি ও মোশারফ মিয়ার বাড়ির লোকজনের বিরোধ চলছিল। এরই জেরে শনিবার দুপুরে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়ায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় পাঁচ পুলিশ সদস্যসহ অন্তত ২০ জন আহত হন।

আশুগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ জানান, সংঘর্ষে পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Facebook Comments Box

Posted ৭:৪১ পিএম | শনিবার, ০১ মে ২০২১

The Daily Sarod |