শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

ব্রাহ্মণবাড়িয়ায় পিকআপ ভ্যান দিলো অটোরিকশাকে চাপা, বৃদ্ধ নিহত

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
শুক্রবার, ৩০ এপ্রিল ২০২১   সর্বশেষ আপডেট : 9:48 pm

ব্রাহ্মণবাড়িয়ায় পিকআপ ভ্যান দিলো অটোরিকশাকে চাপা, বৃদ্ধ নিহত

ব্রাহ্মণবাড়িয়ায় পিকআপ ভ্যানের চাপায় ব্যাটারি চালিত অটোরিকশার যাত্রী সালাম(৬০) বৃদ্ধ নিহত হয়েছে। শুক্রবার (৩০ এপ্রিল) দুপুরের বুধল ইউনিয়নের নন্দনপুর এলাকায় কুমিল্লা-সিলেট মহাসড়ক এই দুর্ঘটনা ঘটে।

নিহত সালাল সদর উপজেলার বুধল ইউনিয়নের সাতিয়াইন গ্রামের মৃত হাসু মিয়ার ছেলে।

পরিবার ও হাসপাতাল সূত্রে জানা, দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সদর থেকে বিশ্বরোড অভিমুখী একটি পিকআপ ভ্যানের সাথে বিপরীত দিকে থেকে আসা একটি ব্যাটারি চালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে সালাম নামের এক ব্যক্তি অটোরিকশা থেকে ছিটকে পড়ে গিয়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা আহত সালামকে হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক আব্দুল্লাহ আল-মামুন মৃত ঘোষণা করেন।

জরুরি বিভাগের চিকিৎসক আব্দুল্লাহ আল-মামুন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন জানান, সালামকে হাসপাতালে নিয়ে আসার আগেই তিনি মারা যান। তার মাথায় আঘাত ও অতিরিক্ত রক্তক্ষরণের কারনে সালামের মৃত্যু হয়েছে।

খাঁটিহাতা হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোয়াজ্জেম হোসেন জানান, সড়ক দুর্ঘটনায় একজন নিহতের বিষয়টি নিশ্চিত হয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত জেনে পরবর্তীতে জানানো হবে।

Facebook Comments Box

Posted ৯:৪৮ পিএম | শুক্রবার, ৩০ এপ্রিল ২০২১

The Daily Sarod |