শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

ব্রাহ্মণবাড়িয়ায় ভেজাল জুস ও লাচ্ছি কারখানা, দুইলাখ টাকা জরিমানা-সিলগালা

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
বুধবার, ২৮ এপ্রিল ২০২১   সর্বশেষ আপডেট : 9:21 pm

ব্রাহ্মণবাড়িয়ায় ভেজাল জুস ও লাচ্ছি কারখানা, দুইলাখ টাকা জরিমানা-সিলগালা

ভেজাল ক্যামিকেল মিশ্রন করে অস্বাস্থ্যকর পরিবেশে জুস ও লাচ্ছি তৈরী করা হচ্ছিল। ব্রাহ্মণবাড়িয়ায় সদর উপজেলার বিজেশ্বরে জিবি হলিষ্টিক ফুডস্ এন্ড বেভারেজ” নামে একটি কারখানাকে দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার সন্ধ্যায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্র্যাট প্রশান্ত বৈদ্য।

অভিযান কালে “জিবি হলিষ্টিক ফুডস্ এন্ড বেভারেজ” কারখানার মালিক জাকির হোসেন মোবারক জানান, ‘তার কোনো তার কোনো কেমিষ্ট নেই। তিনি নিজে থেকে এগুলো দেখে শিখে তৈরী করছেন। তিনি তার অপরাধ শিকার করেছেন’।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্র্যাট প্রশান্ত বৈদ্য জানান, ‘বিএসটিআই সহ সরকারী কোনো প্রতিষ্ঠানের অনুমতি ছাড়া “জিবি হলিষ্টিক ফুডস্ এন্ড বেভারেজ” নামে এক কারখানায় অবৈধভাবে ভেজাল চার ধরনের ড্রিংক্স ও লাচ্ছি তৈরী করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে আজ সন্ধ্যায় ভেজাল এই কারখানাটিতে অভিযান পরিচালনা করা হয়। জুস ও লাচ্ছি তৈরির ক্ষেত্রে প্রতিষ্ঠানটির বিএসটিআই এর কোন ধরনের অনুমতি নেই, কেমিস্টও নেই। কোনো ধরনের নিয়মনীতি তোয়াক্কা না করে কারখানায় ভেজাল জুস তৈরী করার দায়ে কারখানার মালিক জাকির হোসেন মোবারকে ২ লাখ টাকা জরিমানা ও  কারখানাটি সিলগালা করা হয়’।

অভিযানকালে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্র্যাট মো. শরীফ নেওয়াজ, ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক মো. মেহেদী হাসানসহ সদর থানা পুলিশ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ৯:২১ পিএম | বুধবার, ২৮ এপ্রিল ২০২১

The Daily Sarod |