শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

মোকতাদির চৌধুরীকে নিয়ে সমালোচনা করায় ইউপি চেয়ারম্যানদের প্রতিবাদ সভা

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
শুক্রবার, ২৩ এপ্রিল ২০২১   সর্বশেষ আপডেট : 1:16 am

মোকতাদির চৌধুরীকে নিয়ে সমালোচনা করায় ইউপি চেয়ারম্যানদের প্রতিবাদ সভা

ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সাংসদ র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীকে নিয়ে অবমাননাকর বক্তব্য ও সমালোচনার প্রতিবাদে প্রতিবাদ সভা করেছে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা ইউনিয়ন চেয়ারম্যান এসোশিয়েশন। বৃহস্পতিবার সন্ধ্যায় সদর উপজেলার রামরাইল ইউনিয়নের বিজেশ্বর গ্রামে চেয়ারম্যান শাহাদাৎ হোসেনের বাসভবনে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএইচ মাহবুবুল আলম।

সদর উপজেলা চেয়ারম্যান এসোশিয়েশনের সভাপতি ও বাসুদেব ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোবাশ্বের হোসেনের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মজলিসপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাজুল ইসলাম, রামরাইল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহাদাৎ হোসেন, সুহিলপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আজাদ হাজারী আঙ্গুর, সুলতানপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ ওমর ফারুক, তালশহর (পূর্ব) ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এনামুল হক (ওসমান), মাছিহাতা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলামিনুল হক পাভেল।

এসময় বক্তারা হেফাজতের বিক্ষোভ চলাকালে ব্রাহ্মণবাড়িয়ায় ভাংচুর, অগ্নিসংযোগ ও তান্ডবের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। পাশাপাশি ভিডিও ফুটেজ দেখে ঘটনার সাথে জড়িতদের এবং স্থানীয় সংসদ সদস্যকে নিয়ে কটূক্তিকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবী জানান।

Facebook Comments Box

Posted ১:১৪ এএম | শুক্রবার, ২৩ এপ্রিল ২০২১

The Daily Sarod |