শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের ৫০তম শাহাদাৎ বার্ষিকীতে সমাধীতে শ্রদ্ধাঞ্জলি

আখাউড়া সংবাদদাতা   প্রিন্ট
রবিবার, ১৮ এপ্রিল ২০২১   সর্বশেষ আপডেট : 8:20 pm

বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের ৫০তম শাহাদাৎ বার্ষিকীতে সমাধীতে শ্রদ্ধাঞ্জলি

বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামালের ৫০তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উউপজেলার দরুইন গ্রামে তার সমাধীতে শ্রদ্ধাঞ্জলি ও দোয়া পড়ানো হয়েছে। রোববার দুপুরে আখাউড়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন ও উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে পুষ্পস্তবক ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন মোগড়া ইউনিয়নের চেয়ারম্যান মনির হোসেন, আখাউড়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক জালাল হোসেন মামুন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি জুয়েল মিয়া, সাধারণ সম্পাদক অমিত হাসান আবির, সাংবাদিক মোশারফ কবির, রুবেল ভূঁইয়া, আল-আমিন, ইসমাইল হোসেন প্রমূখ।

আখাউড়া গঙ্গাসাগর প্রতিরক্ষা অবস্থানের দরুইন গ্রামে নিয়োজিত আলফা কোম্পানির ২নং প্লাটুনের একজন সেকশন কমান্ডার ছিলেন মোস্তফা কামাল।
১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধ চলাকালে ১৭ এপ্রিল পাকিস্তান সেনাবাহিনী চতুর্থ ইস্ট বেঙ্গলকে নিশ্চিহ্ন করার জন্য কুমিল্লা-আখাউড়া রেললাইন ধরে উত্তর দিকে এগুতে থাকে। ১৮ই এপ্রিল পরদিন ভোরবেলা পাকিস্তান সেনাবাহিনী আখাউড়া উপজেলা দরুইন গ্রামে মুক্তিবাহিনীর অবস্থানের উপর মর্টার ও আর্টিলারীর গোলাবর্ষণ শুরু করে। এসময় মেজর সাফায়েত জামিল ১১ নম্বর প্লাটুনকে দরুইন গ্রামে আগের প্লাটুনের সাথে যোগ করার নির্দেশ দেন। ১১ নম্বর প্লাটুন নিয়ে হাবিলদার মুনির দরুইনে পৌছেন। সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল তার নিকট থেকে গুলি নিয়ে নিজ পরিরেখায় অবস্থান গ্রহণ করেন। বেলা ১১ টার দিকে শুরু হয় শত্রুর গোলাবর্ষণ। সেই সময়ে শুরু হয় মুষলধারে বৃষ্টি। সাড়ে ১১টার দিকে মোগড়া বাজার ও গঙ্গা সাগরের শত্রু অবস্থান থেকে গুলি বর্ষিত হয়। ১২ টার দিকে আসে পশ্চিম দিক থেকে সরাসরি আক্রমণ। প্রতিরক্ষার সৈন্যরা আক্রমণের তীব্রতায় বিহ্বল হয়ে পড়ে। এতে কয়েক জন শহীদ হন। মোস্তফা কামাল মরিয়া হয়ে পাল্টা গুলি চালাতে থাকেন। তার পূর্ব দিকের সৈন্যরা পেছনে সরে নতুন অবস্থানে যেতে থাকে এবং মোস্তফাকে যাবার জন্য অনুরোধ করে। কিন্তু মোস্তফা ছিলেন অবিচল। তাঁর গুলিবর্ষণে পাকিস্তানি সৈন্যদের প্রায় ২০-২৫ জন হতাহত হয় এবং তাদের অগ্রগতি মন্থর হয়ে পড়ে। পাকিস্তানিরা মরিয়া হয়ে মোস্তফা কামালের অবস্থানের উপর মেশিনগান এবং মর্টারের গোলাবর্ষণ করতে থাকে। এক পর্যাযয়ে মোস্তফা কামালের এলএমজি-র গুলি শেষ হয়ে যায় এবং তিনি মারাত্মক জখম হন। তখন পাকিস্তানি সৈনিকরা এসে তাঁকে বেয়নেট দিয়ে খুঁচিয়ে হত্যা করে।

Facebook Comments Box

Posted ৮:২০ পিএম | রবিবার, ১৮ এপ্রিল ২০২১

The Daily Sarod |