স্টাফ রিপোর্টার
প্রিন্ট
রবিবার, ১১ এপ্রিল ২০২১
সর্বশেষ আপডেট : 9:42 pm
ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা নতুন নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসাবে যোগদান করেছেন হালিমা খাতুন। রোববার সকালে তিনি নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে প্রথম অফিস করেন।
প্রথম কার্য দিবসের দিনে নবাগত নির্বাহী কর্মকর্তা হালিমা খাতুনের সাথে উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তা,কর্মচারী তাঁর সাথে সৌজন্য সাক্ষাত করেন এবং তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে হালিমা খাতুন মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক কার্যালয়ে যোগদান করেন এবং বৃহস্পতিবার নাসিরনগরে যোগদান করেন। এর আগে তিনি ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন। ৪ এপ্রিল এক প্রজ্ঞাপনের মাধ্যমে চট্রগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে হালিমা খাতুনকে নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা পদে পদায়ন করা হয়। হালিমা খাতুন মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলার সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জম্ম গ্রহন করেন।
উল্লেখ্য,উপজেলার নির্বাহী কর্মকর্তা নাজমা আশরাফী কুমিল্লা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে বদলী হয়েছেন।
Posted ৯:৪২ পিএম | রবিবার, ১১ এপ্রিল ২০২১
The Daily Sarod | Pijush Kanti Acharya