শিরোনাম
আশুগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি সেলিম পারভেজ, সাধারণ সম্পাদক আল মামুন ‘সেবার লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া’র পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত গভীর রাতে ছাত্রলীগ নেতা গ্রেফতার কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের লকডাউন কর্মসূচিকে ঘিরে ড্রোন-মোটরসাইকেল নিয়ে পুলিশের বিশেষ মহড়া ৫ বছরে ৫০০ কিলোমিটার এক্সপ্রেসওয়ে নির্মাণ করবে সরকার অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ

ভুয়া মুক্তিযোদ্ধা চিহ্নিত করতে সুপারিশ

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২০   সর্বশেষ আপডেট : 9:52 pm

ভুয়া মুক্তিযোদ্ধা চিহ্নিত করতে সুপারিশ

ভুয়া মুক্তিযোদ্ধাদের চিহ্নিত করতে সুপারিশ করেছে সংসদীয় কমিটি। এসময় কমিটির সদস্যরা দাবি করেন, বিএনপি-জামায়াত জোট সরকারের সময় স্বাধীনতাবিরোধীদের মুক্তিযোদ্ধাদের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সংসদ ভবনে অনুষ্ঠিত মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির বৈঠকে এ অভিযোগ তোলা হয়। পরে মুক্তিযোদ্ধার তালিকায় থাকা ভুয়া ব্যক্তিদের চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে কমিটি।

সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এছাড়াও বৈঠকে মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট থেকে মুক্তিযোদ্ধাদের যে চিকিৎসা খরচ দেয়া হয় প্রয়োজন অনুযায়ী তা মাসিক হারে প্রদানের সুপারিশ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তাদের সমন্বয়ে মুক্তিযোদ্ধাদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশের জন্য কার্যক্রম চলমান বলে মন্ত্রণালয়ের পক্ষ থেকে বৈঠকে জানানো হয়। বিশুদ্ধ তালিকা একবারে প্রকাশে দেরি হলে পর্যায়ক্রমে তালিকা প্রকাশের জন্য সুপারিশ করে কমিটি।

কমিটির সভাপতি শাজাহান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এবং মোছলেম উদ্দিন আহমদ অংশ গ্রহণ করেন।

Facebook Comments Box

Posted ৯:৫২ পিএম | বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২০

The Daily Sarod |