শিরোনাম
আশুগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি সেলিম পারভেজ, সাধারণ সম্পাদক আল মামুন ‘সেবার লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া’র পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত গভীর রাতে ছাত্রলীগ নেতা গ্রেফতার কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের লকডাউন কর্মসূচিকে ঘিরে ড্রোন-মোটরসাইকেল নিয়ে পুলিশের বিশেষ মহড়া ৫ বছরে ৫০০ কিলোমিটার এক্সপ্রেসওয়ে নির্মাণ করবে সরকার অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ

নিজেকে বিজয়ী দাবি ট্রাম্পের, ভোট গণনা বন্ধ রাখার দাবি

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
বুধবার, ০৪ নভেম্বর ২০২০   সর্বশেষ আপডেট : 2:47 pm

নিজেকে বিজয়ী দাবি ট্রাম্পের, ভোট গণনা বন্ধ রাখার দাবি

নির্বাচনের ভোট গণনা শেষ হবার আগেই এক সংবাদ সম্মেলনে নিজেকে বিজয়ী দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট। হোয়াইট হাউজের ইস্ট রুমে এসে তিনি তাকে ভোট দেবার জন্য মার্কিন ভোটারদের ধন্যবাদ জানান।

এসময় ট্রাম্প বলেন, ‘সারা দেশ থেকেই বিজয়ের খবর আসছে। আমরা ফ্লোরিডার জিতেছি, টেক্সাসে জিতেছি। আমরা এবার পেনসিলভেনিয়ায় জিততে যাচ্ছি। একজন লোক বলেছে, সে নাকি জিতবে। এগুলো ভুল তথ্য। সব জায়গা থেকে আমি বিজয়ের ঘ্রাণ পাচ্ছি। অনেক বেশি ভোট পাচ্ছি।’

ট্রাম্প আরও বলেন, তিনি মিশিগান আর উইসকনসিনেও জিততে যাচ্ছেন। সুইং স্টেটগুলোতেও তিনিই জিতছেন বলে দাবি করেন। ট্রাম্প বলেন, তারা বিজয় উৎসব করার প্রস্তুতি নিচ্ছেন, কারণ হোয়াইট হাউজেই থাকছেন তিনি। তিনি দাবি করেন, বিশাল ব্যধানেই তার জয় হচ্ছে। কেউ চাইলেও তাকে ঠেকিয়ে রাখতে পারবে না।

এর কিছুক্ষণ আগেই এক টুইটবার্তায় ট্রাম্প দাবি করেছিলেন, তিনিই জিতবেন। যদি তিনি হেরে যান, বুঝতে হবে ডেমোক্রেটরা ভোট চুরি করছে। তবে নিজের দাবির সপক্ষে কোনও প্রমাণ উপস্থাপন করেননি তিনি।

মার্কিন প্রেসিডেন্টের দাবি, ভোট আর গণনা করা যাবে না। ভোর ৪টার আগে যেসব ভোট গণনা করা হয়েছে তার উপরেই ফল ঘোষণা করতে হবে। যদি এটি করা হয়, তবে তা হবে মার্কিন জনগনের অপমান। এ ধরণের কাজ বন্ধ করতে তিনি সুপ্রিম কোর্টে যাবারও ঘোষণা দেন।

ভাইস প্রেসিডেন্ট ও ট্রাম্পের রানিং মেট মাইক পেন্সও নিজেদের বিজয় দাবি করেছেন। তিনি ৬ কোটির বেশি মার্কিন ভোটরকে তাদের ভোট দেবার জন্য ধন্যবাদ জানান।

Facebook Comments Box

Posted ২:৩৬ পিএম | বুধবার, ০৪ নভেম্বর ২০২০

The Daily Sarod |