শিরোনাম
আশুগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি সেলিম পারভেজ, সাধারণ সম্পাদক আল মামুন ‘সেবার লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া’র পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত গভীর রাতে ছাত্রলীগ নেতা গ্রেফতার কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের লকডাউন কর্মসূচিকে ঘিরে ড্রোন-মোটরসাইকেল নিয়ে পুলিশের বিশেষ মহড়া ৫ বছরে ৫০০ কিলোমিটার এক্সপ্রেসওয়ে নির্মাণ করবে সরকার অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ

শুধু চেক ডিজঅনার হলেই কাউকে সাজা নয়: আপিল বিভাগ

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২০   সর্বশেষ আপডেট : 1:02 pm

শুধু চেক ডিজঅনার হলেই কাউকে সাজা নয়: আপিল বিভাগ

শুধু চেক ডিজঅনার হলেই কাউকে সাজা দেয়া হবে না। সম্প্রতি সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এ সংক্রান্ত রায় দিয়েছেন। যা সুপ্রিম কোর্টের ওয়েব সাইটে প্রকাশ করা হয়েছে। রায়ে বলা হয়েছে, চেকের মামলায় কনসিডারেশন প্রমাণ করতে হবে। চেক ডিজঅনার হলেই হবে না, বৈধ এগ্রিমেন্ট থাকতে হবে।

এখন থেকে চেকগ্রহীতাকে প্রমাণ করতে হবে যে, চেকদাতা ও চেকগ্রহীতার মধ্যে লেনদেন সম্পর্কিত কোনো বৈধ চুক্তি ছিল। চেক প্রাপ্তির বৈধ কোনো কারণ প্রমাণ করতে না পারলে চেকদাতার সাজা হবে না।

আইনজীবীরা জানিয়েছেন, চেক ডিজঅনার হলেই চেকদাতার সাজা দেওয়ার যে প্রবনতা সেটা কমবে। চেকমূলে চেক গ্রহীতার টাকা পাওয়ার কোনো কারণ আছে কি না, সেটি তেমন একটা দেখা হতো না। এখন থেকে তা দেখা হবে। এর ফলে চেকে স্বাক্ষর থাকলেই জেল জরিমানা হবে, এর থেকে ভুক্তভোগীরা রক্ষা পাবে।

সূত্র: আমাদের সময় ডটকম

Facebook Comments Box

Posted ১:০২ পিএম | বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২০

The Daily Sarod |