শিরোনাম
আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ

করোনাকালেই হবে প্রকৃত আনন্দের ঈদ

মাহমুদুর রহমান   প্রিন্ট
শনিবার, ২৩ মে ২০২০   সর্বশেষ আপডেট : 12:19 am

করোনাকালেই হবে প্রকৃত আনন্দের ঈদ

করোনায় ঈদের আনন্দ নেই যারা বলেন, তাদের জন্য এই লেখাটি।

ঈদের দিন নারীদের টিজ করে বেড়ানো, মদ খাওয়া, ডান্স পার্টি, লাউডস্পিকারে গান করাকে যারা আনন্দ মনে করেন, তাদের জন্য এবার ঈদ সত্যি নিরানন্দের৷

ঈদুল ফিতর মুমিন বান্দাদের জন্য খুশির দিন। যারা সবগুলো রোজা পালন করেছেন তাদের জন্য আনন্দ ও উৎসবের দিন হচ্ছে ঈদুল ফিতর। আর পাপী-তাপীদের জন্য এই দিনটি হলো শাস্তি ও আজাবের।

সাহাবি হযরত ওয়াহাব ইবনে মুনাব্বিহ (রা.) ঈদের দিন কাঁদছিলেন। কারণ জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, আজ খুশির দিন ওই ব্যক্তির জন্য, যার রোজা কবুল হয়েছে। ঈদুল ফিতরের দিন হলো পুরস্কার লাভের দিন।

এদিনে একদল ফেরেশতা দাঁড়িয়ে যান এবং বলতে থাকেন, ‘হে মুসলিম সম্প্রদায়! তোমরা দয়াময় প্রভুর দিকে ছুটে চলো। তিনি তোমাদের কল্যাণ দান করবেন। তিনি তোমাদের পুরস্কার দেবেন।’

ঈদের সুন্নত তরিকাগুলো হলো ঈদের নামাজের আগে গোসল করে নেয়া, ভালো পোশাক পরে আতর-সুগন্ধি মেখে ঈদগাহে যাওয়া, সদকায়ে ফিতর ওয়াজিব হলে ঈদের নামাজের আগে তা আদায় করে দেয়া, পায়ে হেঁটে ঈদগাহে যাওয়া, সম্ভব হলে এক রাস্তায় যাওয়া, অপর রাস্তা দিয়ে ফিরে আসা, ঈদগাহে যাওয়ার আগে মিষ্টিমুখ করে নেয়া, ঈদগাহের দিকে ধীরস্থিরভাবে যাওয়া, নামাজ শেষে আত্মীয়-স্বজনের কবর জিয়ারত করা, ঘরে ফিরে চার রাকাত নফল নামাজ পড়া।

রাসূল (সা.) ইরশাদ করেছেন, ‘তোমরা তোমাদের ঈদকে তাকবির দ্বারা সৌন্দর্যমণ্ডিত কর।’

রাসূল (সা.) আরো ইরশাদ করেছেন, পাঁচটি রাত জেগে যে ব্যক্তি ইবাদত করবে, তার জন্য জান্নাত ওয়াজিব হবে। রাতগুলো হলো- ১. জিলহজের রাত, ২. আরাফার রাত, ৩. ঈদুল আজহার রাত, ৪. ঈদুল ফিতরের রাত, ৫. মধ্য শাবানের রাত। সুতরাং ঈদুল ফিতরের রাতে ইবাদত করা খুবই পুণ্যময় কাজ।

ঈদের অনাবিল সুখ-আনন্দ শুধু রোজাদারদের জন্য। যারা ইচ্ছাকৃত রোজা ছেড়ে দিয়েছেন তাদের জন্য এ আনন্দ নয়। ঈদের আনন্দ-খুশিতে ভরে উঠুক সারাদেশ, সমগ্র মুসলিম উম্মাহ।

সেদিন ফোনে আত্মীয় স্বজনের খোঁজ নিন। বন্ধুদের সঙ্গেও কথা বলুন। সারা দিনের নামাযগুলো সঠিক সময়ে আদায় করুন। এবার যেহেতু ঘরে বন্দী থাকবেন, কথিত আনন্দ উদযাপন করতে গিয়ে নামায কাজা হবে না ইনশাআল্লাহ। রাতেও আল্লাহর ইবাদতে মশগুল হওয়া যাবে। এবারের ঈদটা সত্যিকার অর্থে ঈদের মতো হবে। এর জন্য করোনাকে কি দোষারোপ করা যাবে?

লেখক-
অনলাইন এক্টিভিস্ট

(মতামত কলামের সম্পূর্ণ দায়দায়িত্ব লেখকের)

মাহমুদুর রহমানের আরও লেখা পড়তে নিচের লিংকে ক্লিক করুন-
★ বেসরকারি শিক্ষকদের ‘পক্ষে’ হঠকারীতাপূর্ণ স্মারকলিপি

Facebook Comments Box

Posted ১২:১৯ এএম | শনিবার, ২৩ মে ২০২০

The Daily Sarod |