শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

ব্রাহ্মণবাড়িয়ায় অনুষ্ঠিত হলো ‘সাত সকালের আবৃত্তি’

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি ২০২০   সর্বশেষ আপডেট : 7:51 pm

ব্রাহ্মণবাড়িয়ায় অনুষ্ঠিত হলো ‘সাত সকালের আবৃত্তি’

ব্রাহ্মণবাড়িয়ায় বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের আয়োজনে সাত সকালের আবৃত্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকালে শহরের লোকনাথ দীঘির পাড়ে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় ৬টি আবৃত্তি সংগঠন একক ও সম্মিলিত আবৃত্তি পরিবেশন করেন।

অনুষ্ঠানের উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর এএসএম শফিকুল্লাহ।

এতে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ শামসুজ্জামান।

বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাংগঠনিক সম্পাদক মোঃ মনির হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কবি আব্দুল মান্নান সরকার, রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদের সভাপতি অধ্যাপক মানবর্দ্ধন পাল, ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন জামি ও জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক ওসমান গণি সজীব প্রমূখ।

এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় সাংস্কৃতিক ব্যক্তিবর্গসহ সূধীজন উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ৭:৫১ পিএম | শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি ২০২০

The Daily Sarod |