শিরোনাম
রিয়াদে বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২ গণভোটের রায়কে উপেক্ষা করে বিএনপি দেশের মানুষের সাথে গাদ্দারি করেছে: মামুনুল হক শঙ্খ-উলুধ্বনিতে মুখরিত ব্রাহ্মণবাড়িয়া, মহালয়ায় শুরু শারদোৎসব আন্তঃপ্রজন্ম সহযোগিতায় প্রবীণদের আয়মূলক কাজে সম্পৃক্তির আহ্বান বিজয়নগরে পুলিশের পিকআপ ভ্যান খাদে পড়ে পুলিশ ও আসামিসহ আহত ৫ সৌদি আরবের ৩০ কেজির পার্সেল ব্রাহ্মণবাড়িয়ায় ১৯ কেজি! তিতাস ট্রেনের বুকিং ক্লার্ককে মারধরের অভিযোগ ব্রাহ্মণবাড়িয়ায় সদর হাসপাতাল থেকে তিনদিনের নবজাতক চুরি ট্রেইনি অফিসার নিচ্ছে ওয়ান ব্যাংক সৌদির দুই বিমানবন্দরে হুতিদের হামলায় নিহত ৩

নাসিরনগরে দুই গ্রামের সংঘর্ষে একজন নিহত, আহত-২০

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
মঙ্গলবার, ২৬ এপ্রিল ২০২২   সর্বশেষ আপডেট : 1:55 am

নাসিরনগরে দুই গ্রামের সংঘর্ষে একজন নিহত, আহত-২০

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় দুই গ্রামের মধ্যে হওয়া সংঘর্ষে মো. নায়েব উল্লাহ (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। ট্রাক্টকের ধান তোলোকে কেন্দ্র করে মঙ্গলবার বেলা তিনটার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত নায়েব উল্লাহ উপজেলার শ্রীঘর গ্রামের শানু মিয়ার ছেলে। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

সিনিয়র সহকারি পুলিশ সুপার (সরাইল সার্কেল) মো. আনিছুর রহমান ও নাসিরনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাবিবুল্লাহ সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তারা জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

স্থানীয় সূত্র জানায়, ট্রাক্টরে ধান তোলা নিয়ে এর চালক জুনায়েদ ও কৃষক জালালের মধ্যে তর্কাতর্কি হয়। কৃষক চাইছিলেন আরো বেশি ধান ট্রাক্টরে তুলতে। তবে চালক অতিরিক্ত বোঝাই করতে রাজি নন। এ নিয়ে দুই জনের পক্ষ নিয়ে শ্রীঘর ও আশুরাইল গ্রামের লোকজন সংঘর্ষে জড়ায়। জুনায়েদের বাড়ি শ্রীঘর ও জালালের বাড়ি আশুরাইল। প্রথমে নাসিরনগর থানা পুলিশ ও পরে জেলা থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে যায়।

Facebook Comments Box

Posted ৬:৫২ পিএম | মঙ্গলবার, ২৬ এপ্রিল ২০২২

The Daily Sarod |