প্রিন্ট
বুধবার, ২০ অক্টোবর ২০২১
সর্বশেষ আপডেট : 12:39 am
ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের এক মোবাইলের দোকানে দূর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে জেলা শহরের মসজিদ রোডে অনুরাগ টেলিকম নামের মোবাইল ফোনের দোকানে এই ঘটনায় ঘটে। এসময় নগদ ৯লাখ টাকার মোবাইল ও নগদ ৩লাখ টাকা চুরি করে নিয়ে যাওয়া হয়। সন্ধ্যায় এই ঘটনায় একটি এজহার জমা দিয়েছে ভুক্তভোগী দোকানের মালিক। এই ঘটনার সিসি ক্যামেরা ফুটেজ ইতিমধ্যে ফেসবুকে ভাইরাল হয়েছে।
অনুরাগ টেলিকমের সত্ত্বাধিকারী মো. সুমন জানান, সকাল সোয়া ৮টার দিকে মার্কেটের পাহারাদার চলে যান। এরপর সাড়ে ৮টার দিকে চোরের দল দোকানের তালা কেটে ভেতরে প্রবেশ করে। এসময় তারা দোকানে থাকা ৯লাখ টাকার মোবাইল ও ৩লাখ টাকা নগদ নিয়ে যায়। তিনি বলেন, এই ঘটনায় আমি পুরাপুরি নিঃস্ব হয়ে গেলাম। দোকানের ভেতরে ও বাইরে সিসি ক্যামেরা ছিল। ঘটনাটি সিসি ক্যামেরা রেকর্ড হয়েছে।
এই বিষয়ে সদর মডেল থানার পরিদর্শক (অপারেশন) সোহরাব আল হোসাইন জানান, এই ঘটনায় একটি মামলা জমা দিয়েছে। আমরা চোর গুলোকে শনাক্ত করে আটক করার চেষ্টা করছি।
Posted ১২:৩৮ এএম | বুধবার, ২০ অক্টোবর ২০২১
The Daily Sarod | Pijush Kanti Acharya