শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক অভিযানে ৪০কেজি গাঁজাসহ ৩ জন মাদক পাচারকারী গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
রবিবার, ১২ সেপ্টেম্বর ২০২১   সর্বশেষ আপডেট : 6:30 pm

ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক অভিযানে ৪০কেজি গাঁজাসহ ৩ জন মাদক পাচারকারী গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক অভিযানে ৪০ কেজি গাঁজা ও মাদক বিক্রির নগদ সাড়ে ৪ হাজার টাকাসহ তিন মাদক পাচারকারীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪-এর ভৈরব ক্যাম্পের সদস্যরা। এ সময় মাদকবাহী একটি মাইক্রোবাস জব্দ করা হয়।

রোববার সকালে ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার ভাদুঘর পৌর বাস টার্মিনালের সামনে এবং গতকাল শনিবার রাতে ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ উপজেলার সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোলপ্লাজার সামনে থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, কুমিল্লা জেলার হায়দারাবাদ গ্রামের মোঃ রবিউল আউয়াল-(২৭), ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার পাকহাজীপুর গ্রামের মোঃ মামুন মিয়া-(২১) ও ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার রামরাইল ইউনিয়নের উলচাপাড়া গ্রামের আহাদ মিয়া-(২৪)। এসব ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা ও আশুগঞ্জ থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।

রোববার দুপুরে র‌্যাব ভৈরব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক ও অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের স্বাক্ষরিত প্রেসবিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তারকৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী। গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানায়, তারা দীর্ঘদিন ধরে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন সীমান্ত এলাকা থেকে মাদক কিনে দেশের বিভিন্ন স্থানে পাচার করতো।

Facebook Comments Box

Posted ৬:৩০ পিএম | রবিবার, ১২ সেপ্টেম্বর ২০২১

The Daily Sarod |