কসবা প্রতিনিধি
প্রিন্ট
শনিবার, ২৮ অগাস্ট ২০২১
সর্বশেষ আপডেট : 9:17 pm
‘বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দুর করি’ এই শ্লোগানে ব্রাক্ষণবাড়িয়ার কসবায় শুরু হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ। শনিবার এ উপলক্ষে সপ্তাহের প্রথমদিনে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মৎস্য সপ্তাহ উদযাপনে বিভিন্ন বিষয় নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ উল আলম।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভ’মি হাছিবা খান। মতবিনিময় সভায় সাংবাদিকের মধ্যে কসবা প্রেসক্লাব সভাপতি মো. আবদুল হান্নান, সাধারন সম্পাদক মো. শাহআলম, সহ-সাধারন সম্পাদক মো.সোহরাব হোসেনসহ অন্যান্য সাংবাদিকগন উপস্থিত ছিলেন ।
Posted ৯:১৬ পিএম | শনিবার, ২৮ অগাস্ট ২০২১
The Daily Sarod | Pijush Kanti Acharya