স্টাফ রিপোর্টার
প্রিন্ট
সোমবার, ২১ জুন ২০২১
সর্বশেষ আপডেট : 8:28 pm
ব্রাহ্মণবাড়িয়া শহরের একটি ময়লার ডাস্টবিনে এক নবজাতকের মরদেহ পাওয়া গেছে। সোমবার বেলা আড়াইটার দিকে জেলা শহরের হাসপাতাল অধ্যুষিত এলাকা হিসেবে পরিচিত পশ্চিম পাইকপাড়া ট্যাংকের পাড় মোড়ের একটি ডাস্টবিন থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
মরদেহটি উদ্ধার করতে আসা ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) সোহরাব হোসেন জানান, ‘ময়লার ডাস্টবিনের পলিথিনে মোড়ানো এক নবজাতকের মরদেহ দেখে ৯৯৯’ এ কল দেওয়া হয়। খবর পেয়ে নবজাতকের মরদেহটি উদ্ধার করা হয়। এটি একটি ছেলে নবজাতকের মরদেহ’।
তিনি আরও বলেন,’ধারণা করা হচ্ছে মৃত নবজাতকের জন্ম হওয়ায় ডাস্টবিনে ফেলে যাওয়া হয়েছে। আমরা উদ্ধার করে মরদেহটি জেলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছি’।
Posted ৮:২৮ পিএম | সোমবার, ২১ জুন ২০২১
The Daily Sarod | Pijush Kanti Acharya