বাঞ্ছারামপুর সংবাদদাতা
প্রিন্ট
বুধবার, ২৪ এপ্রিল ২০১৯
সর্বশেষ আপডেট : 9:27 pm
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার রূপসদী গ্রামে কালা মিয়া উপর হামলা ও পা কর্তন করে নিয়ে যাওয়া ঘটনায় মামলায় ফারুক মিয়া(৩৫) নামের ১জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। ঘটনার ৬দিন পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত কর্তনকৃত পা উদ্ধার করতে পারেনি পুলিশ।
বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশ সূত্রে জানা গেছে, বাঞ্ছারামপুর থানার পুলিশ গত মঙ্গলবার রাতে রুপসদী গ্রামের কান্দা পাড়ায় অভিযান চালিয়ে ফারুক মিয়াকে গ্রেফতার করে। বুধবার ব্রাহ্মণবাড়িয়া আদালতের মাধ্যমে ফারুক মিয়াকে কারাগারে প্রেরন করা হয়েছে। গত ১৯ এপ্রিল শুক্রবার বাঞ্ছারামপুর উপজেলা সে¦চ্ছাসেবক লীগের সহ-সভাপতি ও রূপসদী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি আবুল বাশার ও তার লোকজন কালা মিয়া এবং তার ছেলেকে বাড়ি থেকে ডেকে নিয়ে টেঁটাবিদ্ধ করে কালা মিয়ার ডান পায়ের হাঁটুর নিচের অংশ কেটে নিয়ে যায় ও তার ছেলে বিপ্লব মিয়ার দুই পায়ের রগ কেটে দেয়।
এবিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা ও বাঞ্ছারামপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) কামরুজ্জামান তালুকদার জানান,‘‘কালা মিয়ার উপর হামলার ঘটনায় ফারুক মিয়া নামের একজনকে আটক করা হয়েছে। গ্রেফতারকৃত ফারুক মিয়ার রিমান্ড চাওয়া হয়েছে । তাকে রিমান্ডে আনলে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে বলে আশা করছি।”
Posted ৯:২৭ পিএম | বুধবার, ২৪ এপ্রিল ২০১৯
The Daily Sarod | Pijush Kanti Acharya