শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

৯দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে হেরে গেল অগ্নিদগ্ধ শিশু জাহিদুল

জৈষ্ঠ প্রতিবেদক   প্রিন্ট
রবিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২২   সর্বশেষ আপডেট : 11:59 am

৯দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে হেরে গেল অগ্নিদগ্ধ শিশু জাহিদুল

অবশেষে ৯দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে হেরে গেলেন অগ্নিদগ্ধ হওয়া শিশু জাহিদুল ইসলাম(১২)। রোববার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা পৌনে ৬টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মৃত্যুবরণ করেন। নিহত জাহিদ ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা দূর্গারামপুরের মিঠু মিয়ার ছেলে।

গত বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) জেলার বাঞ্ছারামপুর উপজেলা সদরে একটি রেস্টুরেন্টে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকাণ্ডের ঘটনায় অগ্নিদগ্ধ হয় শিশু জাহিদুল ও আরেক শিশু হাসান (১২)। ঢাকায় উন্নত চিকিৎসার জন্য নেওয়ার পথে হাসান মৃত্যুবরণ করে। দগ্ধ শিশু জাহিদুলকে (১০) ঢাকার শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়। এই ঘটনায় পুড়ে যায় ১২টি দোকান।

বাঞ্ছারামপুর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) রাজু আহমেদ জানান, গত ১৭ ফেব্রুয়ারী উপজেলা সদরের জামাল মার্কেটে একটি রেস্টুরেন্টের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে আগুনেট ঘটনায় আরও এক শিশু চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এনিয়ে এই অগ্নিকাণ্ডের ঘটনায় দুইজন শিশু মারা গেল।

Facebook Comments Box

Posted ৮:৩০ পিএম | রবিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২২

The Daily Sarod |