জৈষ্ঠ্য প্রতিবেদক
প্রিন্ট
সোমবার, ৩০ অগাস্ট ২০২১
সর্বশেষ আপডেট : 9:49 pm
ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার আনিসুর রহমান জানিয়েছেন, গত দুই বছরে পুলিশ বিভাগে কোনো অপরাধীর জায়গা নেই। আমি ২৫ জনকে বাড়ি পাঠিয়ে দিয়েছি। ১০০ জনকে বড় ধরনের শাস্তি দিয়েছি। আমার হাত এক্ষেত্রে কোনো কার্পণ্য করেনি। এই ঘর অবশ্যই অপরাধমুক্ত হবে।
তিনি আজ সোমবার দুপুরে তার কার্যালয়ে জেলা পুলিশের অ্যাপস ভিত্তিক কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরে এই কথা জানান।
এসময় পুলিশ সুপার আনিসুর রহমান জানান, তদারককারী অফিসারগণ যেকোনো সময় সিডিএমএস অ্যাপসের মাধ্যমে যেকোনো স্থান থেকে থানার কার্যক্রম তদারকি করতে পারছেন। দিতে পারছেন প্রয়োজনীয় নির্দেশনা। টহল পার্টি কোথায় কি অবস্থায় দায়িত্ব পালন করছে তাও দেখা যাচ্ছে। জেলা পুলিশের কন্ট্রোল রুম থেকে জেলার সকল থানার সামগ্রিক কার্যক্রম ক্লোজ সার্কিট ক্যামেরার মাধ্যমে মনিটরিং করা হচ্ছে। এজন্য প্রত্যেক থানার প্রবেশ গেট, ডিউটি অফিসার, সেরেস্তা, বেতার অপারেটরের বসার জায়গা, থানা হাজত করিডোর এবং থানা কম্পাউন্ডে ৮টি করে সিসিটিভি স্থাপন করা হয়েছে। যার মাধ্যমে থানায় সেবা নিতে আসা লোকজন কোনো রকম হয়রানিতে পড়ছে কিনা, দালাল-তদবিরবাজরা ঘুরে বেড়াচ্ছে কিনা এবং থানা পুলিশ কোনো অনৈতিক কর্মকাণ্ডে জড়িত হচ্ছে কিনা, হাজতের অবস্থা- সবকিছু পুলিশ সুপারের কার্যালয়ে স্থাপিত কন্ট্রোল রুম থেকে সার্বক্ষণিক মনিটর করা হচ্ছে।
তিনি জানান, বিভিন্ন অপরাধমূলক ও বিভাগীয় পরিপন্থী কর্মকাণ্ডে যুক্ত থাকায় ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের অনেক সদস্যকে চাকরিচ্যুত করা হয়েছে। এর মধ্যে কনস্টেবল, সহকারী উপপরিদর্শক ও উপপরিদর্শক রয়েছেন।
Posted ৯:৪৯ পিএম | সোমবার, ৩০ অগাস্ট ২০২১
The Daily Sarod | Pijush Kanti Acharya