স্টাফ রিপোর্টার
প্রিন্ট
বুধবার, ২৯ সেপ্টেম্বর ২০২১
সর্বশেষ আপডেট : 11:30 pm
আগামী ১১ নভেম্বর দ্বিতীয় ধাপে ৮৪৮টি ইউপিতে ভোটগ্রহণের জন্য তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। বুধবার (২৯ সেপ্টেম্বর) নির্বাচন কমিশনের (ইসি) কমিশন সভা শেষে ইসি সচিব হুমায়ুন কবির খোন্দকার নির্বাচনের তফসিল ঘোষণা করেন।
ঘোষিত তফসিল অনুযায়ী দেশের ৮৪৮টি ইউনিয়নের মধ্যে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ১৩টিতে ২ নভেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
ইউনিয়ন গুলো হলো: গুনিয়াউক, ভলাকুট, গোকর্ণ, হরিপুর, কুন্ডা, পূর্বভাগ, বুড়িশ্বর, ধরমন্ডল, চাপড়তলা, চাতলপাড়, ফান্দাউক, গোয়ালনগর ও নাসিরনগর সদর।
ঘোষিত তফসিল অনুযায়ী দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৭ অক্টোবর। এছাড়া মনোনয়নপত্র বাছাই ২০ অক্টোবর, বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ২১ থেকে ২৩ অক্টোবর, আপিল নিষ্পত্তি ২৪ ও ২৫ অক্টোবর, প্রার্থিতা প্রত্যাহার ২৬ অক্টোবর, প্রতীক বরাদ্দ ২৭ অক্টোবর ও ১১ নভেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
-রাফি/-
Posted ১০:৪১ পিএম | বুধবার, ২৯ সেপ্টেম্বর ২০২১
The Daily Sarod | Pijush Kanti Acharya