শিরোনাম
বাংলা ইউরোভিশন সাংস্কৃতিক উৎসবে যোগ দিতে গ্রিস যাচ্ছেন সাংবাদিক পীযুষ কান্তি আচার্য কসবায় সীমান্ত থেকে কোটি টাকার ভারতীয় শাড়ি উদ্ধার ফিলিস্তিনের বেসামরিক নাগরিকরা ‘সব পক্ষেরই শিকার’: জাতিসংঘ কসবায় কবর খুঁড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ জনের মৃত্যু সরাইলে বাস খাদে পড়ে নারী ও শিশুসহ নিহত ৪ ঈদ যাত্রার দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন চার শতাধিক বিজয়নগরে বিজিবির অভিযানে ৬ টন ভারতীয় জিরা জব্দ ব্রাহ্মণবাড়িয়ায় দোকান উচ্ছেদ নিয়ে দুইপক্ষের সংঘর্ষে আহত অন্তত ২০ ব্রাহ্মণবাড়িয়ায় চুরির হিড়িক, দিশেহারা মানুষ তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক: প্রতিরক্ষা ও পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে যৌথ কমিটি গঠনের সিদ্ধান্ত

হেফাজত নেতাদের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে এমপি মোকতাদিরের মামলার আবেদন

জৈষ্ঠ্য প্রতিবেদক   প্রিন্ট
মঙ্গলবার, ২২ জুন ২০২১   সর্বশেষ আপডেট : ১০:৪৬ অপরাহ্ণ

হেফাজত নেতাদের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে এমপি মোকতাদিরের মামলার আবেদন

ব্রাহ্মণবাড়িয়া হেফাজতে ইসলামের সভাপতি মাওলানা সাজিদুর রহমান ও সাধারণ সম্পাদক মুফতী মোবারক উল্লাহ সহ ১৯জনের নামের মামলার আবেদন করেছেন র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি। র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সভাপতি। মঙ্গলবার দুপুরে চট্রগ্রাম সাইবার ট্রাইব্যুনাল আদালতে মামলার এজহার জমা দিয়েছেন তিনি। বিকেলে চট্রগ্রাম সাইবার ট্রাইব্যুনালআদালতের বিচারক এস কে এস তোফায়েল আহমেদ এই মামলার আবেদনের বিষয়ে আদেশ দিবেন বলে জানিয়েছেন মোকতাদির চৌধুরীর আইনজীবী আব্দুল জব্বার মামুন।

মামলার উল্লেখিত প্রধান দুই আসামী ছাড়াও মাওলানা আশরাফুল হোসেন তপু, বোরহান উদ্দিন কাসেমী, মাওলানা আলী আজম, মাওলানা এরশাদ উল্লাহ, মাওলানা জুনায়েদ কাসেমী, মাওলানা নোমান আল হাবিব, মমিনুল হাসান তাজ, সুলেমান মোল্লা, মাওলানা এনামুল হক মাওলানা আব্দুল হাকিম, মাওলানা মনজুরুল হক, খালেদ মোশাররফ ও ফেসবুকে লিংক শেয়ার দেওয়া আরও ৫জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া আরো অজ্ঞাত এক থেকে দেড়শ জনকে আসামি করা হয়েছে।

আইনজীবী আব্দুল জব্বার মামুন জানান, ‘গত ২৫মার্চ থেকে ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতে ইসলামের সভাপতি-সাধারণ সম্পাদক সহ অন্যান্য নেতারা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগমনকে কেন্দ্র করে মিছিল করে বিক্ষোভ করেন।এসময় বিভিন্ন উস্কানীমূলক বক্তব্য রেখে জনগণের মাঝে ঘৃণাবিদ্দেশ সৃষ্টি করার চেষ্টা করে। এছাড়াও তারা ফেসবুক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়। এর প্রেক্ষিতে পরদিন ২৬মার্চ তাদের উস্কানিমূলক বক্তব্য ও প্রচারণার কারণে ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশন, পুলিশ সুপারের কার্যালয়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় তান্ডব চালায়। এরপর দিন ২৭মার্চেও পুনরায় ব্রাহ্মণবাড়িয়া শহরে তান্ডবলীলা ও সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালায় হেফাজতে ইসলাম। ২৮মার্চ তারা হরতাল ডেকে জেলায় ব্যাপক সহিংসতা চালায়। এসব ঘটনায় জেলা শহরে ব্যাপক জানমালের ক্ষয়ক্ষতি হয়। ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাপক তান্ডব চালিয়ে গত ৩১মার্চ হেফাজতে ইসলামের নেতারা সংবাদ সম্মেলনের নামে ফেসবুকে এর দায়ভার ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের মাননীয় সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করে’।

তিনি বলেন,’ এই ঘটনায় মাননীয় এমপি মহোদয় ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় মামলাটি দায়ের করেছিলাম। সেখানে মামলাটি নথিভুক্ত না করায় চট্রগ্রাম সাইবার আদালতে মামলাটি দায়ের করেন। মামলার এজহারের সাথে ২৬টি স্ক্রিনশট ও ৭টি ভিডিও ফুটেজ জমা দেওয়া হয়েছে। আমরা এখন আদালতের আদেশের জন্য অপেক্ষায় আছি’।

Facebook Comments Box

Posted ৯:২২ অপরাহ্ণ | মঙ্গলবার, ২২ জুন ২০২১

dainiksarod |