শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

হেফাজত তণ্ডবে ক্ষতিগ্রস্থ ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব আরও আধুনিকায়ন হচ্ছে

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
শনিবার, ১৪ অগাস্ট ২০২১   সর্বশেষ আপডেট : 8:49 pm

হেফাজত তণ্ডবে ক্ষতিগ্রস্থ ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব আরও আধুনিকায়ন হচ্ছে

হেফাজত ইসলামের তাণ্ডবে ক্ষতিগ্রস্থ ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সংস্কার ও আরও আধুনিকায়নের কাজ শুরু হচ্ছে শীঘ্রই। ইতোমধ্যে ওই কাজের নকশা চূড়ান্ত করা হয়েছে। শুক্রবার (১৩ আগস্ট) প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, ব্রাহ্মণবাড়িয়া সদর সংসদ সদস্য র. আ. ম. উবায়দুল মোকতাদির চৌধুরীকে নকশা প্রদর্শন করে কাজের বিষয়ে অবহিত করেন প্রেস ক্লাব সভাপতি রিয়াজ উদ্দিন জামি ও সাধারন সম্পাদক জাবেদ রহিম বিজন।

তারা এই উন্নয়ন কাজ বাস্তবায়নে সংসদ সদস্যের সার্বিক সহযোগীতা কামনা করেন। মোকতাদির চৌধুরী দৃষ্টিনন্দন ডিজাইনের ভূয়সী প্রশংসা করেন এবং কাজ বাস্তবায়নে তার সকল ধরনের সহযোগীতার আশ্বাস দেন।

ক্লাব সদস্য এবং বিভিন্ন গনমাধ্যমকর্মীরা ছাড়াও এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আল মামুন সরকার, জেলা তথ্য কর্মকর্তা মো. আসাদুজ্জামান কাউসার, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান লায়ন ফিরোজুর রহমান ওলিও, প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ আরজু ও সৈয়দ মিজানুর রেজা,সাবেক সাধারন সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী,প্রেস ক্লাব কার্য নির্বাহী পরিষদের সহ-সভাপতি ইব্রাহিম খান সাদাত,যুগ্ম সাধারন সম্পাদক সৈয়দ রিয়াজ আহমেদ অপু, কোষাধ্যক্ষ নজরুল ইসলাম শাহজাদা,দফতর সম্পাদক শাহজাহান সাজু,পাঠাগার সম্পাদক এইচ এম সিরাজ,সংস্কৃতি ও তথ্য প্রযুক্তি সম্পাদক মজিবুর রহমান খান,কার্যকরী সদস্য ফরহাদুল ইসলাম পারভেজ,সাবেক যুগ্ম সাধারন সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা প্রমুখ।

উল্লেখ্য,গত ২৮শে মার্চ হরতাল চলাকালে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে দফায় দফায় হামলা ও ভাঙচুর চালায় হেফাজতে ইসলামের কর্মী-সমর্থকরা। এতে ক্লাবের সম্মুখ অংশ ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। এসময়ে প্রেসক্লাবের সম্মুখে সভাপতি রিয়াজ উদ্দিন জামিকে কুপিয়ে হত্যার চেষ্টা করা হয়। এরপরই হামলায় ক্ষতিগ্রস্থ অংশের সংস্কার করার পাশাপাশি ক্লাব কার্যালয়ের আরও আধুনিকায়নের কাজ দ্রুত বাস্তবায়নের পদক্ষেপ নেয় বর্তমান কার্যনির্বাহী কমিটি।

ক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন জামি ও সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন জানান, বর্তমান কার্যনির্বাহী পরিষদ দায়িত্বগ্রহণের পর থেকেই প্রেসক্লাবের আভ্যন্তরীন সাজসজ্জা বৃদ্ধি ও প্রযুক্তিগত সুযোগ-সুবিধা সংযোজন করার মাধ্যমে প্রেসক্লাবকে আরও আধুনিকায়ন করার পরিকল্পনা গ্রহণ করে। এরই মধ্যে গত মার্চ মাসে হেফাজত তাণ্ডবে প্রেসক্লাব ভাঙনের শিকার হয়। ফলে নিরাপত্তার একটি বিষয়ও সামনে আসে। পূর্বপরিকল্পিত আধুনিকায়ন কাজের পরিকল্পনায় ক্ষতিগ্রস্থ অংশের সংস্কারসহ প্রেসক্লাবের সার্বিক নিরাপত্তার বিষয়টি সংযোজন করে প্রস্তাবিত নকশা চূড়ান্ত করা হয়েছে। এতে সাউন্ড সিষ্টেম,কনফারেন্স টেবিল সংযোজনসহ মিলনায়তনের আধুনিকায়নের সকল কাজ,রিসিপশন-ওয়েটিং,পাঠাগার,আইটি কক্ষসহ গøাস পার্টিশনের মাধ্যমে ক্লাব কার্যালয়ের প্রতিটি কক্ষের পুনরায় বিভাজন এবং আধুনিকায়ন করা হবে। মোট কথা আমরা প্রেস ক্লাব উন্নয়নে একটি মডেল সৃষ্টি করতে চাই। এতে সম্ভাব্য ব্যয় হবে প্রায় ৫০ লাখ টাকা। এজন্যে আমরা সকলের সহযোগিতা কামনা করি। এখানে উল্লেখ করতে চাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার আর্থিক সহায়তায় ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের প্রথম দফা উন্নয়ন কাজ বাস্তবায়িত হয়। হেফাজতের হামলায় ক্ষতিগ্রস্থ হওয়ার পর সদর সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী,বাঞ্ছারামপুর থেকে নির্বাচিত সংসদ সদস্য ক্যাপ্টেন অব.এ বি এম তাজুল ইসলাম,সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য উম্মে ফাতেমা নাজমা বেগম শিউলি,পুলিশ মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদ,বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খাঁন সংস্কার কাজের জন্যে আর্থিক সহায়তা প্রদান করেন।

Facebook Comments Box

Posted ৮:৪৯ পিএম | শনিবার, ১৪ অগাস্ট ২০২১

The Daily Sarod |