শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

হেফাজতের তাণ্ডবে অকেজো রেলগেইট, মোটরসাইকেল নিয়ে গেল ট্রেন

বিশেষ প্রতিনিধি   প্রিন্ট
শনিবার, ২৯ মে ২০২১   সর্বশেষ আপডেট : 10:57 pm

হেফাজতের তাণ্ডবে অকেজো রেলগেইট, মোটরসাইকেল নিয়ে গেল ট্রেন

ঢাকা-চট্রগ্রাম ও ঢাকা-সিলেট রেলপথের ব্রাহ্মণবাড়িয়ায় মালবাহী কন্টেইনার ট্রেনের সামনে মোটরসাইকেল পড়ে দুর্ঘটনা ঘটেছে। শনিবার বেলা আড়াইটার দিকে জেলা শহরের টিএ রোড রেলগেইট এলাকায় এই ঘটনা ঘটে। এই ঘটনায় আরাফাত (২০) নামের এক তরুণ আহত হয়েছে। এছাড়াও আহত তরুণের সহযোগিদের মারধোরে ট্রেনের সহকারী চালক জসিম (৪০) আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, গত ২৬মার্চ থেকে ২৮মার্চ ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতে ইসলামের তান্ডবে ট্রেনের সিগন্যাল ব্যবস্থা পুরাপুরি অকেজো রয়েছে। জেলা শহরের তিনটি রেলগেইট ভেঙে ফেলায় ম্যানুয়ালে হাতের মাধ্যমে ইশারায় গেইটম্যান কাজ করতে হচ্ছে। শনিবার দুপুরে জেলা শহরের টিএ রোড থেকে কাউতুলীর দিকে ৬/৭টি মোটরসাইকেলের বহর যাচ্ছিল। টিএ রোডের রেললাইন অতিক্রম করার প্রাক্কালে মালবাহী একটি ট্রেন চট্রগ্রাম অভিমুখে যাচ্ছিল। এসময় রেললাইনের কাছাকাছি মোটরসাইকেলের বহর দেখে ট্রেন থেকে একাধিকবার হুইসেল দেওয়া হয় এবং রেলগেইট ম্যান বাঁশি বাজান। কিন্তু মোটরসাইকেলের বহরের কেউ সিগন্যাল না মেনে রেললাইন অতিক্রম হতে গেলে একটি মোটরসাইকেল ট্রেনের ইঞ্জিনের আটকে পড়লে তা ধীরগতিতে সামনে টেনে নিয়ে যান। এসময় স্থানীয় কয়েকজন শ্রমিক মোটরসাইকেলে আটকে পড়া দুই তরুণকে টেনে নামিয়ে উদ্ধার করেন। এরমধ্যে আরাফাত নামের এক তরুণ আহত হয়। ট্রেনটি শিমরাইলকান্দি এলাকায় গিয়ে থামালে মোটরসাইকেলের বহরে থাকা অন্যান্য তরুণরা ট্রেনের চালক আনোয়ার ও সহকারী চালক জসিমকে মারধোর করে। এরমধ্যে জসিমকে হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে।

আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল করিম জানান, ‘সহকারী লোকো মাস্টারকে মারধোর ও হামলার ঘটনায় আইনুসারে ব্যবস্থা গ্রহণ করা হবে। অভিযুক্তদের গ্রেফতার করতে ইতিমধ্যে কাজ শুরু করেছে পুলিশ’।

Facebook Comments Box

Posted ১০:৫৭ পিএম | শনিবার, ২৯ মে ২০২১

The Daily Sarod |