স্টাফ রিপোর্টার
প্রিন্ট
বৃহস্পতিবার, ০৬ মে ২০২১
সর্বশেষ আপডেট : 1:58 am
সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি মেনে এতিম মাদরাসা ছাত্রদের সাথে ইফতারের আয়োজন করে ফেসবুক ভিত্তিক গ্রুপ ‘হৃদয়ে ব্রাহ্মণবাড়িয়া’। বুধবার পৌর এলাকার পশ্চিম মেড্ডার দারুল কোরআন আল ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানায় এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে প্রায় অর্ধশতাধিক এতিম শিক্ষার্থী, শিক্ষক ও গ্রুপের সদস্য অংশগ্রহণ করে।
ইফতারের মধ্যে ছিল খেজুর,শরবত, কলা, ভুনা খিচুড়ি ও মুরগির ঝাল ফ্রাই।
এসময় মহামারী করোনা ভাইরাস থেকে রক্ষা ও দেশবাসীর জন্য বিশেষ মোনাজাত করা হয়। এছাড়াও গ্রুপের সম্মানিত সদস্য আরিফ চৌধুরীর প্রয়াত বাবার জন্য বিশেষ দুআ করা হয়।
ইফতার মাহফিলে উপস্থিত ছিল গ্রুপের মডারেটস সুপ্রীম কোর্টের আইনজীবী কনক রাসেল, মডারেট মাওলানা জুনায়েদ ও এডমিন মাজহারুল ইসলাম আরাফাত, এনামুল হক রিমন, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার কর্মকর্তা মো. ইলিয়াস মিয়া প্রমুখ।
Posted ১:৫৮ এএম | বৃহস্পতিবার, ০৬ মে ২০২১
The Daily Sarod | Pijush Kanti Acharya