শিরোনাম
পুলিশের সাংস্কৃতিক অনুষ্ঠানে বাধা: তদন্তে উচ্চ পর্যায়ের কমিটি জালশুকার আমিনুল হকের মৃত্যুতে দোয়া মাহফিল ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট ইউনিটের নির্বাচন ৫ সেপ্টেম্বর, সুষ্ঠু ভোটের আশ্বাস কমিশনের ব্রাহ্মণবাড়িয়া সমবায় ব্যাংকের বিশেষ সাধারণ সভা, চেয়ারম্যান জহিরুল ইসলাম ‘প্রয়াস’ থেকে পালিয়েছে ৪০ রোগী, মৃত্যুর ঘটনায় নেই মামলা কসবায় নিখোঁজের দুই দিন পর ডোবায় আ. লীগ নেতার লাশ সরাইলে মাদ্রাসা ও মসজিদের জায়গা অধিগ্রহণের প্রতিবাদে মানববন্ধন প্রধানমন্ত্রীর দিল্লি সফর এখনও চূড়ান্ত হয়নি মন্ত্রী-প্রতিমন্ত্রীর শপথ নিলেন আরও ৬ জন দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল

‘হৃদয়ে ব্রাহ্মণবাড়িয়া’র প্রতিষ্ঠাবার্ষিকীতে উপহার পেল মাদ্রাসার শিশু শিক্ষার্থীরা

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
শনিবার, ০৯ নভেম্বর ২০২৪   সর্বশেষ আপডেট : 10:38 pm

‘হৃদয়ে ব্রাহ্মণবাড়িয়া’র প্রতিষ্ঠাবার্ষিকীতে উপহার পেল মাদ্রাসার শিশু শিক্ষার্থীরা

ব্রাহ্মণবাড়িয়ার ফেসবুক ভিত্তিক সংগঠন ‘হৃদয়ে ব্রাহ্মণবাড়িয়া’ ৭ম বছর শেষে ৮ম বছরে পদার্পন করেছে। শনিবার এই উপলক্ষ্যে দোয়া মাহফিল ও শিশু মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে উপহার প্রদান করা হয়। দুপুরে জেলা শহরের মৌলভীপাড়ায় একটি রেস্ট্রুরেন্টে সংগঠনের পক্ষ থেকে এসব আয়োজন করা হয়।

দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন মাওলানা আবু তাহের, আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাবেক কোষাধ্যক্ষ মো. জসিমউদ্দিন রিপন, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক আ ফ ম কাউসার এমরান, ব্রাহ্মণবাড়িয়া শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মনির হোসেন, দৈনিক কুরুলিয়ার সম্পাদক ও প্রকাশক  ইব্রাহিম খান সাহাদাত, ব্রাহ্মণবাড়িয়া ইউনাইটেড কলেজ প্রভাষক হারুন অর রশিদ, শিক্ষক নেতা মো. আনোয়ার হোসেন। হ্নদয়ে ব্রাহ্মণবাড়িয়া সংগঠনের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সঞ্চালনায় ছিলেন সংগঠনের সদস্য খালেদ হাসান আজাদ।

পরে দোয়া মাহফিলে পরে ব্রাহ্মণবাড়িয়া কালীসীমা ইসলামীয়া বিল্লালিয়া দারুল উলুম মাদ্রাসার ৬০জন শিক্ষার্থীর মাঝে নতুন কাপড় উপহার হিসাবে বিতরণ হয় ।

Facebook Comments Box

Posted ১০:৩৮ পিএম | শনিবার, ০৯ নভেম্বর ২০২৪

The Daily Sarod |