শিরোনাম
আশুগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি সেলিম পারভেজ, সাধারণ সম্পাদক আল মামুন ‘সেবার লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া’র পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত গভীর রাতে ছাত্রলীগ নেতা গ্রেফতার কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের লকডাউন কর্মসূচিকে ঘিরে ড্রোন-মোটরসাইকেল নিয়ে পুলিশের বিশেষ মহড়া ৫ বছরে ৫০০ কিলোমিটার এক্সপ্রেসওয়ে নির্মাণ করবে সরকার অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ

হার্ট অ্যাটাক করে ফেরদৌস ওয়াহিদ হাসপাতালে ভর্তি

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
শুক্রবার, ১৫ জুলাই ২০২২   সর্বশেষ আপডেট : 11:29 pm

হার্ট অ্যাটাক করে ফেরদৌস ওয়াহিদ হাসপাতালে ভর্তি

দেশের পপ সংগীতের কিংবদন্তি এক সময়ের জনপ্রিয় তারকা ফেরদৌস ওয়াহিদ হৃদরোগে (হার্ট অ্যাটাক) আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে রাজধানীর বারডেম হাসপাতালে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আজ শুক্রবার (১৫ জুলাই) চলচ্চিত্র নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিক জানিয়েছেন, ফেরদৌস ওয়াহিদ ভোরে নিজ  বাসায় হার্ট অ্যাটাক করেন। এরপর দ্রুত তাকে বারডেম হাসপাতালে নেওয়া হয়। গায়কের সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।

এদিকে ফেরদৌস ওয়াহিদের ছেলে জনপ্রিয় গায়ক হাবীব ওয়াহিদের কাছ থেকে বাবার অসুস্থতা নিয়ে এখনও কোনো মন্তব্য পাওয়া যায়নি। অনুমান করা হচ্ছে তিনি অসুস্থ বাবার চিকিৎসা সংক্রান্ত কাজে ব্যস্ত রয়েছেন।

কয়েক বছর ধরে হৃদরোগ, উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসে ভুগছেন ফেরদৌস ওয়াহিদ। এর মধ্যে ২০২০ সালে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন তিনি। এবারও তিনি সুস্থ হয়ে ফিরে আসবেন বলে প্রত্যাশা শুভাকাঙ্ক্ষীদের।

ফেরদৌস ওয়াহিদের অসংখ্য গান রয়েছে যা মানুষের মুখে মুখে প্রশংসিত। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ‘ওগো তুমি যে আমার কতো প্রিয়’, ‘আমি এক পাহারাদার’,‘শোন ওরে ছোট্ট খোকা’, ‘আমি ঘর বাঁধিলাম’, ‘মামুনিয়া’, ‘আগে যদি জানতাম’, ‘এমন একটা মা দেনা’। এ ছাড়া তিনি এ প্রজন্মের শিল্পী প্রীতম হাসানের দারুণ জনপ্রিয় ‘খোকা’ গানেও কণ্ঠ দিয়েছেন।

Facebook Comments Box

Posted ১১:২৯ পিএম | শুক্রবার, ১৫ জুলাই ২০২২

The Daily Sarod |