শিরোনাম
রিয়াদে বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২ গণভোটের রায়কে উপেক্ষা করে বিএনপি দেশের মানুষের সাথে গাদ্দারি করেছে: মামুনুল হক শঙ্খ-উলুধ্বনিতে মুখরিত ব্রাহ্মণবাড়িয়া, মহালয়ায় শুরু শারদোৎসব আন্তঃপ্রজন্ম সহযোগিতায় প্রবীণদের আয়মূলক কাজে সম্পৃক্তির আহ্বান বিজয়নগরে পুলিশের পিকআপ ভ্যান খাদে পড়ে পুলিশ ও আসামিসহ আহত ৫ সৌদি আরবের ৩০ কেজির পার্সেল ব্রাহ্মণবাড়িয়ায় ১৯ কেজি! তিতাস ট্রেনের বুকিং ক্লার্ককে মারধরের অভিযোগ ব্রাহ্মণবাড়িয়ায় সদর হাসপাতাল থেকে তিনদিনের নবজাতক চুরি ট্রেইনি অফিসার নিচ্ছে ওয়ান ব্যাংক সৌদির দুই বিমানবন্দরে হুতিদের হামলায় নিহত ৩

হামলায় নদীতে ছাত্রদলের আহবায়ক: বহিষ্কারাদেশ পেয়ে লিখলেন ‘আলহামদুলিল্লাহ’

জ্যেষ্ঠ প্রতিবেদক   প্রিন্ট
শনিবার, ০৮ জুলাই ২০২৩   সর্বশেষ আপডেট : 9:07 pm

হামলায় নদীতে ছাত্রদলের আহবায়ক: বহিষ্কারাদেশ পেয়ে লিখলেন ‘আলহামদুলিল্লাহ’

ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদলের নবগঠিত কমিটির আহবায়কের উপর হামলার ঘটনায় সদ্য সাবেক কমিটির আহবায়ক ও সদস্য সচিবকে দলের সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছে। শুক্রবার (০৭ জুলাই) রাতে কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই বহিস্কারাদেশ প্রদান করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক সংগঠনের শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়ায় জেলা ছাত্রদলের সাবেক আহবায়ক রুবেল চৌধুরী ফুজায়েল এবং সাবেক সদস্য সচিব ও সদর উপজেলা ছাত্রদলের আহবায়ক মহসিন মিয়া হৃদয়কে প্রাথমিক সদস্য পদসহ সকল পদ থেকে বহিষ্কার করা হলো। ছাত্রদলের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল এই সিদ্ধান্ত অনুমোদন করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদলের নবগঠিত কমিটির সদস্য সচিব সমীর চক্রবর্তী।

এদিকে, বহিষ্কারের চিঠি পেয়ে বহিষ্কার হওয়া সদ্য সাবেক আহবায়ক রুবেল চৌধুরী ফুজায়েল নিজেই ফেসবুকে প্রেস বিজ্ঞপ্তি ফেসবুকে পোষ্ট দিয়েছেন। ফেসবুক স্ট্যাটাসের ক্যাপশনে ‘আলহামদুলিল্লাহ’ লিখেছেন।

এই বিষয়ে জেলা ছাত্রদলের সদ্য সাবেক আহবায়ক রুবেল চৌধুরী ফুজায়েল বলেন, চিহ্নিত মাদক ব্যবসায়ীকে আহবায়ক করে রাতের আধারে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদলের কমিটি দেওয়া হয়েছে। এর নেপথ্যে সব করেছেন কবির আহমেদ ভূইয়া। এই কমিটিকে মেনে নিতে পারেনি তৃণমূলের নেতাকর্মীরা। ফলে তাদেরকে সব জায়গায় প্রতিহত করছে। আর বহিষ্কারের বিষয়টি ইতিমধ্যে জানতে পেরেছি, ‘আলহামদুলিল্লাহ’।

এই বিষয়ে আরও পড়ুনঃ ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীতে নেমে আত্মরক্ষা করলেন ছাত্রদলের আহবায়ক

এর আগে, শুক্রবার (৭ জুলাই) সন্ধ্যা পৌনে ৭টার দিকে ব্রাহ্মণবাড়িয়া-বিজয়নগরের নবনির্মিত শেখ হাসিনা সড়কের শিমরাইলকান্দি এলাকায় জেলা ছাত্রদলের আহবায়ক শাহিনুর রহমানের উপর হামলা করা হয়। হামলার নেতৃত্ব দেন জেলা ছাত্রদলের বিদায়ী কমিটির আহবায়ক রুবেল চৌধুরী ফুজায়েল ও সদস্য সচিব মহসিন মিয়া। এসময় তিতাস নদীর পানিতে নেমে আত্মরক্ষা করেন আহবায়ক শাহিনুর রহমান। তবে তার সাথে থাকা বিশাল (২৮) নামের এক কর্মী হামলায় গুরুতর আহত হয়েছেন।

খোঁজ নিয়ে জানা যায়, গত ৮জুন মধ্যরাতে ছাত্রদলের কেন্দ্রীয় ছাত্রদল এক প্রেস বিজ্ঞপ্তিতে জেলা ছাত্রদলের ৭ সদস্যের আহবায়ক কমিটি ঘোষণা করে। কমিটিতে আহবায়ক শাহীনুর রহমান ও সদস্য সচিব সমীর চক্রবর্তীকে করা হয়। বিষয়টি মেনে নিতে পারেননি জেলা ছাত্রদলের বিদায়ী কমিটির আহবায়ক ফুজায়েল চৌধুরী ও সদস্য সচিব মহসিন মিয়া সহ পদবঞ্চিত নেতাকর্মীরা। এরই জেরে তারা জেলা কৃষক দলের আহবায়ক, যুগ্ম সম্পাদক ও নবগঠিত ছাত্রদলের আহবায়ক শাহিনুর রহমানের বাড়িতে হামলা চালায়। এনিয়ে জেলা শহরে গুলাগুলিও হয়। এরই প্রেক্ষিতে শহরের লোকনাথ দীঘির পাড় পাল্টাপাল্টি কর্মসূচি দেয় উভয় পক্ষ। পরে নবগঠিত কমিটির নেতারা শহরতলীর বিরাসারে কর্মসূচী করতে চাইলে সেখানে বিক্ষুব্ধ নেতাকর্মীরা হামলা চালায়।

Facebook Comments Box

Posted ৮:৪৩ পিএম | শনিবার, ০৮ জুলাই ২০২৩

The Daily Sarod |