সাজিদুল ইসলাম, সৌদি আরব থেকে-
প্রিন্ট
বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০১৯
সর্বশেষ আপডেট : 9:42 pm
মুসলিম বিশ্বের নাবিক খ্যাতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত মুহাম্মদ (সাঃ) জন্মভূমি সৌদি আরব।
এ সৌদি আরবে যেতে বিশ্বের প্রায় সাড়ে তিনশত রাষ্ট্রর ধর্মপ্রাণ মুসল্লির ইচ্ছা পূরণে জীবনে সর্বশেষ পর্যন্ত স্বপ্ন ও আশায় থাকে একবার পবিত্র মক্কা কা’বাঘর বায়তুল্লাহ তাওয়াফ-ছাফামারওয়া করে মদিনা মানোয়ার রসুলের রওজা জেয়ারত করা।
বিশ্ব মুসলিমের এ স্বপ্ন ও আশা বাস্তবায়নের লক্ষে সৌদি আরব সরকারের সর্বোচ্চ নীতিনির্ধারণ মহল এ বিষয়টি নিশ্চিত করেছেন।
সৌদি আরবে হজ ওমরাহ এবং ভিজিট ভিসার ফি কমিয়ে মাত্র ৩০০ রিয়াল নির্ধারিত হতে যাচ্ছে- মঙ্গলবার এ-ই ছিল টক অব দ্য কান্ট্রি !
বাদশাহ সালমান এক বিশেষ আদেশে ৩০০ রিয়াল ফি নির্ধারণ করবার কথা ঘোষণা দিয়েছেন । খুব শীঘ্রই আদেশটি কার্যকর করা হবে ।
সারা বিশ্ব মুসলিমের তীর্থ-আরাধ্য স্থান মক্কা মদিনাতে মুসলমানদের ভ্রমণের সুযোগ, হজ এবং ওমরাহ পালন আরো সহজসাধ্য করার লক্ষ্যেই বাদশাহ সালমান এই উপযুক্ত সিদ্ধান্ত গ্রহণ করেছেন । এতে করে , মক্কা-মদিনাতে, হজ এবং ওমরাহতে বিশ্ব মুসলিমের অংশগ্রহণ এবং অংশীদারিত্ব আরো বহুগুণ বেড়ে যাবে বলে আশা করছে সৌদি আরব ।
হজ এবং ওমরাহ বিষয়ক মন্ত্রী ড. মুহাম্মদ সালেহ বাদশাহ সালমান এবং যুবরাজ মোহাম্মদি বিন সালমানকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন এই প্রাজ্ঞ সিদ্ধান্তের জন্য ।
প্রসঙ্গত উল্লেখ্য, লাখ লাখ সৌদি প্রবাসী এই মহামূল্যবান সুযোগটির জন্য অপেক্ষায় আছেন । ভ্রমণ এবং হজ ওমরাহ ভিসার ফি মাত্র ৩০০ রিয়াল ( বাংলাদেশী টাকাতে মাত্র ৭ হাজারের মত) নির্ধারিত হলে , অনেকেই নিজের পরিবার পরিজনকে একবার আল্লাহর ঘর, এবং প্রিয় নবী (সঃ) এর রওজা জেয়ারত করিয়ে নিয়ে যাবার সুযোগ পাবেন ।
ফাইনাল এক্সিটে যাবার পরও যে কোন সময় নতুন ভিসাতে সৌদি আরবে প্রবেশ করতে পারবেন !
ইকামা নবায়নে নতুন জরিমানার বিধান! বাড়ছে নবায়নের মেয়াদ!
Posted ৯:৪১ পিএম | বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০১৯
The Daily Sarod | Pijush Kanti Acharya