ডেস্ক রিপোর্ট
প্রিন্ট
রবিবার, ২০ মার্চ ২০২২
সর্বশেষ আপডেট : 8:39 pm
সয়াবিন তেল লিটারে ৮টাকা করে কমছে বলে জানিয়েছে বানিজ্য মন্ত্রণালয়। আজ সোমবার (২০ মার্চ) বাণিজ্য মন্ত্রণালয়ে মিল ও রিফাইনারি মালিকদের সঙ্গে বৈঠকে নতুন এ দাম নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব তপন কান্তি ঘোষ।
বৈঠক শেষে সংবাদ সম্মেলনে সচিব তপন কান্তি ঘোষ বলেন, ‘সয়াবিন তেল এক লিটারের পেট বোতলের নতুন দাম ১৬০ টাকা এবং পাঁচ লিটার ৭৬০ টাকা নির্ধারণ করা হয়েছে। আর খোলা তেলের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১৩৬ টাকা লিটার।’
তিনি বলেন, পাম তেলের বিষয়ে আমাদের আরো কিছু তথ্য ও হিসাব নিকাশের বিষয় আছে। আগামী ২২ মার্চ মালিকদের সঙ্গে আমাদের একটা বৈঠক আছে। ওই বৈঠক শেষে পাম অয়েলের দাম নির্ধারণ করা হবে।
এর আগে বাণিজ্য মন্ত্রণালয় ব্যবসায়ীদের সঙ্গে আলোচনার ভিত্তিতে বোতলজাত প্রতিলিটার সয়াবিন তেলের মূল্য ১৬৮ টাকা এবং পাঁচ লিটারের বোতল ৭৯৫ টাকা নির্ধারণ করেছিলো। আর খোলা তেলের মূল্য নির্ধারণ করেছিলো প্রতি লিটার ১৪৩ টাকা। তবে আন্তর্জাতিক বাজারে দাম বেড়ে যাওয়ার দোহাই দিয়ে মার্চের শুরু থেকে আরো দাম বাড়িয়ে দেন ব্যবসায়ীরা। সরকার নির্ধারিত আগের দামে বাজারে তেল মিলছে না।
এই দাম কবে থেকে কার্যকর হবে জানতে চাইলে বাণিজ্য সচিব বলেন, ‘এই দাম কাল (সোমবার) থেকে মিলগেটে কার্যকর হবে। বাজারে এটি কার্যকর হতে আরো ৫-৭ দিন সময় লাগবে।’
Posted ৮:৩৯ পিএম | রবিবার, ২০ মার্চ ২০২২
The Daily Sarod | Pijush Kanti Acharya