https://www.jac-recruitment.sg/?source=google.com
শিরোনাম
আড়াই বছর ধরে শিক্ষকের স্বামীর ‘নগদে’ শিক্ষার্থীর উপবৃত্তির টাকা! নিশাত হত্যা মামলায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন ফুটবল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের সূচি প্রকাশ ইরানে তীব্র মার্কিন হামলা, বিভিন্ন জায়গায় বিস্ফোরণ সংবিধানে ফিরলো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কসবায় ব্যাংক কর্মকর্তা হত্যাকারীদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন নিবন্ধিত নিউজ পোর্টালগুলোতে সরকারি বিজ্ঞাপন চালুর দাবি ব্রাহ্মণবাড়িয়ায় মাছের ড্রামে করে পাচার হচ্ছিল অর্ধকোটি টাকার ভারতীয় শাড়ি ইরানের সঙ্গে যুদ্ধবিরতি শেষ: ডোনাল্ড ট্রাম্প আখাউড়া স্থলবন্দরে আশানুরূপ বাড়েনি রপ্তানি আয়, কমেছে রাজস্বও

স্মার্টফোনে ছাড় নয়, নতুন ঘোষণা ট্রাম্পের

অনলাইন ডেস্ক   প্রিন্ট
রবিবার, ০৪ মে ২০২৫   সর্বশেষ আপডেট : 6:37 pm

স্মার্টফোনে ছাড় নয়, নতুন ঘোষণা ট্রাম্পের

চীনে তৈরি স্মার্টফোনসহ বিভিন্ন ইলেকট্রনিক পণ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন করে শুল্ক আরোপের হুমকি দিয়েছেন।

 

আগের ঘোষণায় এই পণ্যগুলোর ওপর ১২৫ শতাংশ পর্যন্ত শুল্ক থেকে ছাড় দেওয়া হলেও ট্রাম্প বলেছেন, এই পণ্যগুলো কেবল ‘অন্য শুল্ক শ্রেণিতে’ সরিয়ে নেওয়া হয়েছে।

শনিবার যুক্তরাষ্ট্রের কাস্টমস এক বিজ্ঞপ্তিতে জানায়, স্মার্টফোন, কম্পিউটারসহ কিছু ইলেকট্রনিক পণ্য চীনের ওপর আরোপিত ১২৫ শতাংশ শুল্ক থেকে আপাতত ছাড় পাচ্ছে।

কিন্তু রোববার ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে বলেন, এই দাবি ‘ভুল’ এবং এই পণ্যগুলোকে কেবল একটি নতুন শুল্কের আওতায় আনা হচ্ছে।

তিনি লিখেছেন, আমরা সেমিকন্ডাক্টর এবং পুরো ইলেকট্রনিকস সাপ্লাই চেইনের ওপর নজর দিচ্ছি আগামী জাতীয় নিরাপত্তা শুল্ক তদন্তের অংশ হিসেবে।

যুক্তরাষ্ট্রের বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লাটনিক বলেছেন, আমাদের ওষুধ, সেমিকন্ডাক্টর এবং ইলেকট্রনিকস আমেরিকাতেই তৈরি হওয়া উচিত। এই নতুন সেমিকন্ডাক্টর শুল্ক হবে আগের বিশ্বব্যাপী শুল্কের সম্পূরক, যেটি কিছুদিন আগে ৯০ দিনের জন্য স্থগিত করা হয়েছে।

ট্রাম্প জানান, সোমবার তিনি নতুন শুল্কের বিস্তারিত তুলে ধরবেন।

চীনের বাণিজ্য মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক শুল্ক ছাড়কে ‘একটি ছোট পদক্ষেপ’ বলে মন্তব্য করেছে। বেইজিং বলেছে, তারা এই পদক্ষেপের প্রভাব মূল্যায়ন করছে। তবে চীনের পক্ষ থেকে পাল্টা শুল্ক আরোপও অব্যাহত রয়েছে।

চীনের বাণিজ্য মন্ত্রণালয় ঘোষণা করেছে, যুক্তরাষ্ট্র যদি শুল্ক বা বাণিজ্য যুদ্ধ শুরু করার ব্যাপারে অনড় থাকে, তবে তারা শেষ পর্যন্ত লড়াই করবে।

Facebook Comments Box

Posted ৬:৩৬ পিএম | রবিবার, ০৪ মে ২০২৫

dainiksarod |