শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

স্বল্প মু্ল্যে ব্রাহ্মণবাড়িয়ায় এই প্রথম নিউ ল্যাব এইড কার্ডিয়াক সেন্টারে এনজিওগ্রাম শুরু

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
বৃহস্পতিবার, ১৮ নভেম্বর ২০২১   সর্বশেষ আপডেট : 9:46 pm

স্বল্প মু্ল্যে ব্রাহ্মণবাড়িয়ায় এই প্রথম নিউ ল্যাব এইড কার্ডিয়াক সেন্টারে এনজিওগ্রাম শুরু

ব্রাহ্মণবাড়িয়ায় এই প্রথম নিউ ল্যাব এইড কার্ডিয়াক সেন্টারে এনজিওগ্রাম সম্পন্ন করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় নিউ ল্যাব এইড কার্ডিয়াক সেন্টারের কার্ডিওলজিষ্ট ডা. সৈয়দা মাসুমা কাওসারের নেতৃত্বে এনজিওগ্রাম সম্পন্ন হয়েছে।

ঢাকার চেয়ে কম মুল্যে ব্রাহ্মণবাড়িয়ায় এনজিও গ্রাম করা হচ্ছে বলে কার্ডিয়াক সেন্টারের কর্মকর্তারা জানিয়েছেন। এছাড়াও এই কার্ডিয়াক সেন্টারে আইসিইউ, সিসিইউ, ভেন্টিলেটর, পেসমেকারসহ হৃদযন্ত্রে নানান অসুখের বিভিন্ন চিকিৎসা রয়েছে।

কার্ডিওলজিষ্ট ডা. সৈয়দা মাসুমা কাওসার জানান, ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শান্তিনগরের ফরিদ মিয়া নামের একজন এনজিও গ্রামের জন্যে ভর্তি হন। পরে তার বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষা শেষে এনজিওগ্রাম সম্পন্ন হয়। এনজিওগ্রামের ফলাফলে দেখা যায় রোগীর ৫টি ব্লক রয়েছে। ফলে তাকে বাইপাস সার্জারীর পরামর্শ দেয়া হয়।

এনজিওগ্রাম রক্তনালির একটি পরীক্ষার নাম ও চিকিৎসাপদ্ধতি। এই পরীক্ষাটি এক ধরনের Special X-Ray পরীক্ষার মতো। যার সাহায্যে হৃৎপিণ্ডের রক্তনালির, মস্তিষ্কের রক্তনালি, কিডনির রক্তনালি ও হাত-পায়ের রক্তনালি দেখা যায়। যেভাবে এই পরীক্ষা করা হয় সেই পদ্ধতিকে এনজিওগ্রাফি বলে এবং পরীক্ষার পর X-Ray Image বা Film যেটি বের হয় তাকে বলে এনজিওগ্রাম। হৃৎপিণ্ডের রক্তনালির সমস্যা দেখার জন্য যে এনজিওগ্রাম করা হয় তাকে করনারি এনজিওগ্রাম বলা হয়। হৃৎপিণ্ডের একটি রোগ আছে, সেই রোগটির নাম করনারি আর্টারি ডিজিস বা ইসকেমিক হার্ট ডিজিস। কোনো কারণে যদি করনারি আর্টারির ভিতর চর্বি জমে হৃৎপিণ্ডের মাংসপেশির অক্সিজেন ও নিউট্রিশন সরবরাহে ব্যাহত করে, তখন বুকে ব্যথা হতে পারে। এসব রোগীর অবশ্যই করনারি এনজিওগ্রাম করা উচিত।

যদি করনারি আর্টারিতে চর্বি জমে পুরোপুরি বন্ধ করে দেয়, তবে বুকে প্রচণ্ড ব্যথা অনুভব হবে। সঙ্গে সঙ্গে বমি হতে পারে। ঘাম হতে পারে ও বুক ধড়ফড় করতে পারে এবং শ্বাসকষ্ট হতে পারে। এই রোগকে তখন Acute Myocardial Infarction বলে থাকে। হৃৎপিণ্ডের মাংসপেশি যদি করনারি আর্টারিতে চর্বি জমার জন্য অক্সিজেন ও নিউট্রিশন না পায় তখন হৃৎপিণ্ডের মাংসপেশি শুকিয়ে যায় এবং হৃৎপিণ্ডের মাংসপেশি তখন চঁসঢ় করতে পারে না। ফলে শ্বাসকষ্ট হয়ে মৃত্যুও হতে পারে। সুতরাং Acute Myocardial Infarction হওয়ার আগে এনজিওগ্রাম করাটা বাঞ্ছনীয়।

Facebook Comments Box

Posted ৯:৪৬ পিএম | বৃহস্পতিবার, ১৮ নভেম্বর ২০২১

The Daily Sarod |