শিরোনাম
সাংবাদিক লিয়াকত হোসেনের ৩৩তম মৃত্যুবার্ষিকী শুক্রবার দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে বিজিবির রিজিয়ন কমান্ডারের মণ্ডপ পরিদর্শন বিজয়নগর সীমান্ত থেকে ১২ কোটি টাকার ভারতীয় স্মার্টফোনের ডিসপ্লে উদ্ধার গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপককে ছুরিকাঘাত করে দুই লাখ টাকা ছিনতাই যুক্তরাষ্ট্রে ইউনূসকে হেনস্তাকারীদের ছাড় দেয়া হবে না: জাহেদ উর রহমান ট্রেনের ভুয়া টিকেট বানিয়ে বিক্রি, কালোবাজারিকে দণ্ড রিয়াদে বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২ গণভোটের রায়কে উপেক্ষা করে বিএনপি দেশের মানুষের সাথে গাদ্দারি করেছে: মামুনুল হক শঙ্খ-উলুধ্বনিতে মুখরিত ব্রাহ্মণবাড়িয়া, মহালয়ায় শুরু শারদোৎসব আন্তঃপ্রজন্ম সহযোগিতায় প্রবীণদের আয়মূলক কাজে সম্পৃক্তির আহ্বান

সৌদিতে বিনামূল্যে করোনার ভ্যাকসিন পাবে প্রবাসীরাও

সৌদি আরব প্রতিনিধি   প্রিন্ট
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২০   সর্বশেষ আপডেট : 10:04 pm

সৌদিতে বিনামূল্যে করোনার ভ্যাকসিন পাবে প্রবাসীরাও

সৌদি আরবে বসবাসকারী সবাইকে বিনামূল্যে করোনাভাইরাস এর ভ্যাকসিন দেবে দেশটির সরকার। সোমবার সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় এই ঘোষণা দেয়।

ওই ঘোষণায় সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ২০২১ সালের মধ্যে সৌদি আরবে বসবাসকারী ৭০ শতাংশ মানুষকে করোনাভাইরাসের ভ্যাকসিন দিতে সমর্থ হবে সরকার। সৌদি নাগরিক ও সৌদি আরবে বসবাসরত প্রবাসী সকলকেই সম্পূর্ণ ফ্রিতে করোনা ভ্যাকসিন দেয়া হবে।

সোমবার সৌদির স্টেট টিভি চ্যানেল এখবারিয়াতে একটি রিপোর্টে ফ্রিতে ভ্যাকসিন দেয়ার ব্যাপারে ঘোষণা দেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী।

ইতিমধ্যে আন্তর্জাতিক বেশকিছু ফার্মাসিউটিক্যাল কোম্পানির সাথে মিলে করোনাভাইরাস এর ভ্যাকসিন আবিষ্কার এর চেষ্টা যাচ্ছে সৌদি আরব। সৌদি আরব যদি করোনার ভ্যাকসিন আবিষ্কারে সফল হয় তবে শুধুমাত্র সৌদি নাগরিক ও প্রবাসীরাই নয়, উপকৃত হবেন মধ্যপ্রাচ্যের সকল দেশ এবং আরো অন্যান্য দেশ।

Facebook Comments Box

Posted ১০:০৪ পিএম | মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২০

The Daily Sarod |