সৌদি আরব প্রতিনিধি
প্রিন্ট
বুধবার, ২৮ অক্টোবর ২০২০
সর্বশেষ আপডেট : 10:02 pm
সৌদি আরবে কাফেলা প্রথা শীঘ্রই বিলুপ্ত হতে যাচ্ছে। নির্দিষ্ট কোন সৌদির মোয়াচ্ছাছা বা নামে থেকে বাইরে কাজ করা বা তার নামে ব্যবসা করা, বিনিময়ে ওই সৌদি নাগরিক একটা লভ্যাংশ নেয়া হয় মাসে-মাসে। এ প্রথাটি বিলুপ্ত করতে যাচ্ছে সৌদি মানব সম্পদ মন্ত্রণালয়।
বুধবার এ সংক্রান্ত একটি ঘোষণা দেওয়ার কথা ছিল সৌদি মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের। তা এক সপ্তাহের জন্য পিছিয়ে দেওয়া হয়েছে।
কাফেলা প্রথা কী ?
কাফালা-এমন এক প্রথা, যেখানে যে কোন প্রবাসীই কোন না কোন সৌদি নাগরিকের নামে থেকে কাজ করবেন অথবা তার নামেই ব্যবসা করবেন। বিনিময়ে তাকে দেবেন লাভের একটা অংশ প্রতিমাসে। কাফালা প্রথাতে নানাবিধ সমস্যার মুখোমুখি হতে হয় প্রবাসীদের। অনেক ক্ষেত্রেই সৌদি নাগরিক বা কফিল প্রবাসীর অধিকার বা হক রক্ষা না করে, প্রবাসীর অর্থ লোপাট করে নিজেই লাভবান হন
কাফেলা বা কফিল প্রথা বাতিল হলে, প্রবাসীরা সরাসরি শ্রম মন্ত্রণালয়ের অধিনে চলে যাবেন। শ্রম মন্ত্রণালয়-ই হবে তখন প্রবাসে প্রবাসীর অভিভাবক । শ্রম মন্ত্রণালয় নির্দিষ্ট অর্থ অবশ্যই নেবেন, তবে সেক্ষেত্রে প্রবাসীর অর্থ লোপাট এবং অবৈধ হবার সম্ভাবনা নেমে আসবে প্রায় শূন্যের কোঠায় ।
সৌদি শ্রম মন্ত্রণালয়, দীর্ঘদিন ধরেই বিষয়টির উপর বিচার বিশ্লেষণ করে, শেষ পর্যন্ত কাফেলা প্রথা বিলুপ্তির ঘোষণা খুব দ্রুত কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে।
Posted ৯:৫৬ পিএম | বুধবার, ২৮ অক্টোবর ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya