স্টাফ রিপোর্টার
প্রিন্ট
বুধবার, ০৭ জুলাই ২০২১
সর্বশেষ আপডেট : 11:57 pm
ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে পদায়ন করা হয়েছে সৈয়দা শমসাদ বেগমকে। ৬জুলাই চট্রগ্রাম বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) খন্দকার জহিরুল ইসলাম সাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে এই পদায়ন করা হয়। এর আগে গত ২৪জুলাই এক প্রজ্ঞাপনে সোহেল রানাকে বাঞ্ছারামপুর পদায়নের আদেশ জারি করা হয়।
৬জুলাইয়ের প্রজ্ঞাপনে সোহেল রানাকে বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসাবে পদায়ন বাতিল করা হয়।
নব পদায়ন করা সৈয়দা শমসাদ বেগম সুনামগঞ্জ জেলা পরিষদের সচিব হিসেবে কর্মরত ছিলেন। সম্প্রতি তাকে নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে পদায়ন করতে চট্রগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়।
গত ২৩জুন প্রজ্ঞাপনে বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাসির উদ্দিন সারোয়ারকে চাঁদপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদোন্নতি দেওয়ায় তার স্থলাভিষিক্ত হচ্ছেন সৈয়দা শমসাদ বেগম।
Posted ১০:৩০ পিএম | বুধবার, ০৭ জুলাই ২০২১
The Daily Sarod | Pijush Kanti Acharya