শিরোনাম
আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ

সোনাক্ষীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মামলা

অনলাইন ডেস্ক   প্রিন্ট
রবিবার, ২৪ ফেব্রুয়ারি ২০১৯   সর্বশেষ আপডেট : 8:48 pm

সোনাক্ষীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মামলা

পারিশ্রমিকের টাকা নিয়েও অনুষ্ঠানে হাজির না হওয়ার অভিযোগ এনে বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। সম্প্রতি সোনাক্ষীসহ আরও চার জনের বিরুদ্ধে দিল্লি থানায় এফআইআরটি দায়ের করেন প্রমোদ শর্মা নামের এক ব্যক্তি।

এই ব্যক্তির অভিযোগ, ৩০ সেপ্টেম্বর দিল্লির মুরাদাবাদের কাটঘর এলাকার ইন্ডিয়ান ফ্যাশন অ্যান্ড বিউটি অ্যাওয়ার্ড কোম্পানির একটি ফ্যাশন অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য ৩৭ লক্ষ টাকা নিয়েছিলেন সোনাক্ষী। কিন্তু অনুষ্ঠানে অংশ নেননি ‘দাবাং’খ্যাত অভিনেত্রী। পারিশ্রমিকের পুরো টাকা তাকে অগ্রিম দেওয়া হয়েছিল।

অভিযোগকারী আরও জানান, অনুষ্ঠানের পর সোনাক্ষীর সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য যোগাযোগ করা হলে তিনি কোনো সদুত্তর দেননি। বিষয়টিকে এড়িয়ে গেছেন। তাই প্রমোদ বাধ্য হয়েই থানায় অভিযোগ জানিয়েছেন।

এদিকে জানা যায়, দিল্লি পুলিশও মামলার বিষয়টিকে আমলে নিয়ে তদন্ত শুরু করেছে। তবে এই বিষয় সোনাক্ষী সিনহার কোনো মন্তব্য পাওয়া যায়নি।

সূত্র: বাংলানিউজ

Facebook Comments Box

Posted ৮:৪৮ পিএম | রবিবার, ২৪ ফেব্রুয়ারি ২০১৯

The Daily Sarod |