শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

সেনা সদস্য পরিচয়ে মোবাইলে সম্পর্ক, মোবাইল-আংটি নিয়ে পালাতে গিয়ে ধরা

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
বৃহস্পতিবার, ১৯ মে ২০২২   সর্বশেষ আপডেট : 12:48 am

সেনা সদস্য পরিচয়ে মোবাইলে সম্পর্ক, মোবাইল-আংটি নিয়ে পালাতে গিয়ে ধরা

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় সেনা সদস্য পরিচয়ে এক বাড়ি থেকে চুরি করে পালানোর সময় মনির নামে এক প্রতারককে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। বুধবার (১৮ মে) বিকেলে নবীনগর পৌর এলাকা থেকে তাকে আটক করা হয়। সে নেত্রকোনা পৌর এলাকার নাগরা মহল্লার আব্দুর রহমানের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রশিদ জানান, মনির নিজেকে সেনা সদস্য দিয়ে আসছিল। নবীনগর পৌর এলাকার এক নারীর সাথে সে নিজেকে সেনা সদস্য পরিচয়ে মোবাইল ফোনে প্রায় সময় কথা বলতেন।

এরই সুবাদে বুধবার বিকেলে কোন পুরুষ না থাকার সুযোগে প্রতারক মনির ওই নারীর বাড়িতে আসেন। এক পর্যায়ে মনির ওই নারীর বাড়ি থেকে একটি মোবাইল ও স্বর্ণের আংটি দৌড়ে পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।

তিনি আরও জানান, আটক মনিরের কাছ থেকে সেনা সদস্যের পরিচয়পত্র, গেঞ্জি, জুতা ও সেনাবাহিনীর লোগো সংবলিত ব্যাগ পাওয়া গেছে। এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

Facebook Comments Box

Posted ১২:৪৮ এএম | বৃহস্পতিবার, ১৯ মে ২০২২

The Daily Sarod |