শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

সীমান্ত হত্যা বন্ধে বিজিবি-বিএসএফ জিরো টলারেন্স নিয়ে কাজ করছে: বিজিবি ডিজি

জ্যেষ্ঠ প্রতিবেদক   প্রিন্ট
বুধবার, ২৩ মার্চ ২০২২   সর্বশেষ আপডেট : 10:53 pm

সীমান্ত হত্যা বন্ধে বিজিবি-বিএসএফ জিরো টলারেন্স নিয়ে কাজ করছে: বিজিবি ডিজি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর চেকপোষ্টের বিজিবির আইসিপি ক্যাম্প পরিদর্শন করেছেন মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল সাকিল আহমেদ। আজ বুধবার (২৩ মার্চ) দুপুরে দেশব্যাপী বিজিবির বিভিন্ন দপ্তর পরিদর্শনের অংশ হিসেবে তিনি আখাউড়ায় আসেন।

এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহা পরিচালক (ডিজি) মেজর জেনারেল সাকিল আহমেদ বলেছেন, বিজিবি-বিএসএফ ফ্লাগ মিটিং থেকে শুরু করে প্রত্যেকটি উচ্চ পর্যায়ের বৈঠকে আমরা বিএসএফ কর্তৃক সীমান্তে বাংলাদেশী নাগরিক হত্যা নিয়ে আলোচনা করি। এ ব্যপারে বিজিবি-বিএসএফ’র মধ্যে সৌহার্দ্যপূর্ণ মনোভাবের কোন কমতি নাই। আমরা উভয় পক্ষই চাই সীমান্ত হত্যা জিরোতে নামিয়ে আনতে। আমরা একে অপরের সাথে যোগাযোগ বাড়াচ্ছি। একে অপরকে বুঝছি। আশা করি এ বিষয়ে অবশ্যই উন্নতি হবে।

বিএসএফ’র বাধায় আখাউড়া ইমিগ্রেশন পুলিশের ভবনের নির্মাণ কাজ বন্ধ প্রসঙ্গে বিজিবি মহাপরিচালক বলেন, আন্তর্জাতিক কিছু নিয়ম কানুন আছে। এ নিয়ম কানুনগুলো উভয় দেশকেই মানতে হয়। আন্তর্জাতিক নিয়ম মেনেই আমরা ভবন নির্মাণের কাজটি করব। এ ব্যাপারে আমাদের উচ্চ পর্যায়ে পত্রালাপ চলছে। আমরা কাজ করছি, যত তাড়াতাড়ি সম্ভব সমস্যাটির সমধান করা হবে।

আখাউড়া সীমান্ত পরিদর্শন প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, দেশের সমস্ত সেক্টর, রিজিওন, ব্যাটালিয়ন, ক্যাম্প, বিওপি যেগুলো আছে সেগুলো আমি পরিদর্শন করছি। তাদের কার্যক্রম সম্পর্কে জানছি। আখাউড়া একটি গুরুত্বপূর্ণ আইসিপি। তাদের সুযোগ সুবিধা কি কি আছে, কোন অসুবিধা আছে কিনা সেগুলো জানব এবং দূর করার চেষ্টা করব। কাস্টম এবং ইমিগ্রেশন সহজ করার জন্য চেষ্টা করব।

এর আগে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল সাকিল আহমেদ সড়ক পথে দুপুর সোয়া এক টায় আখাউড়া চেকপোষ্টে এসে পৌঁছেন।

এসময় তিনি আইসিপি ক্যাম্প, ইমিগ্রেশন পরিদর্শন করেন। পরে তিনি চেকপোষ্টের শূন্য রেখায় ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এর সাথে সৌজন্য স্বাক্ষাৎ করেন। এসময় বিএসএফ’র পক্ষ থেকে বিজিবি প্রধানকে গাছের চারা উপহার দেওয়া হয়। বিজিবি মহাপরিচালকও বিএসএফ’র হাতে মিষ্টি উপহার তুলে দেন।

এসময় বিজিবির সেক্টর, রিজিওন ও বিজিবি-৬০ ব্যাটালিয়নের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ৮:১১ পিএম | বুধবার, ২৩ মার্চ ২০২২

The Daily Sarod |