শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

সীমান্তের ওপারে ব্লাক ফাঙ্গাস, সতর্ক ব্রাহ্মণবাড়িয়ার স্বাস্থ্য বিভাগ

বিশেষ প্রতিনিধি   প্রিন্ট
রবিবার, ২৩ মে ২০২১   সর্বশেষ আপডেট : 10:27 pm

সীমান্তের ওপারে ব্লাক ফাঙ্গাস, সতর্ক ব্রাহ্মণবাড়িয়ার স্বাস্থ্য বিভাগ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর বন্দর দিয়ে আসা কোন যাত্রীর শরীরে এখনো ভারতে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের আক্রান্ত কোন রোগী পাওয়া যায়। আমরা সতর্ক অবস্থা আছি বলে জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডা. একরাম উল্লাহ।

রোববার বিকেলে জাগোনিউজ’কে এই কথা জানিয়ে তিনি বলেন,’ ভারতে জুড়ে ব্লাক ফাঙ্গাস (কাল ছত্রাক) মারাত্মক মহামারী আকারে ছড়িয়ে পড়েছে। ভারত থেকে বিশেষ ব্যবস্থায় বাংলাদেশী যে নাগরিকরা ফিরেছেন, এর মধ্যে কারো এখন পর্যন্ত ব্লাক ফাঙ্গাসে আক্রান্ত শনাক্ত হয়নি। তবে আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারত ফেরা কোয়ারেন্টাইনে থাকাদের মধ্যে ১০জন করোনা আক্রান্ত হন। তাদের মধ্যে দুইজন নেগেটিভ হয়ে সুস্থ হয়ে উঠেছেন। আক্রান্তরা সবাই আইসোলেশনে চিকিৎসা নিচ্ছেন। বর্তমানে যারা আক্রান্ত আছেন, তাদের শরীরে ভারতীয় ব্লাক ফাঙ্গাস আছে কিনা তা পরীক্ষা করতে ল্যাবে পাঠানো হয়েছে।

এদিকে, ভারতের ত্রিপুরা রাজ্যে ৬৮বছরের এক নারীরে ব্লাক ফাঙ্গাস সনাক্ত হওয়ায় খবরে সীমান্তবর্তী উপজেলা আখাউড়ায় উত্তেজনা দেখা দেয়। ব্লাক ফাঙ্গাসের বিষয়টি জানিয়েছে ত্রিপুরার স্থানীয় কয়েকটি গণমাধ্যম। সেখানে ২৪ঘন্টা কারফিউ চলছে।

আখাউড়া উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা গণমাধ্যম কর্মীদের ডা. রাশেদুর রহমান বলেন, ব্ল্যাক ফাঙ্গাস সংক্রমণ ছড়ালে আমাদের জন্য ঝুঁকি আছে। যেহেতু আখাউড়া স্থলবন্দর দিয়ে ত্রিপুরা হয়ে লোকজন দেশে প্রবেশ করছে তাই বাংলাদেশেও এর সংক্রমণ ছড়াতে পারে।

Facebook Comments Box

Posted ১০:২৭ পিএম | রবিবার, ২৩ মে ২০২১

The Daily Sarod |