শিরোনাম
পুলিশের সাংস্কৃতিক অনুষ্ঠানে বাধা: তদন্তে উচ্চ পর্যায়ের কমিটি জালশুকার আমিনুল হকের মৃত্যুতে দোয়া মাহফিল ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট ইউনিটের নির্বাচন ৫ সেপ্টেম্বর, সুষ্ঠু ভোটের আশ্বাস কমিশনের ব্রাহ্মণবাড়িয়া সমবায় ব্যাংকের বিশেষ সাধারণ সভা, চেয়ারম্যান জহিরুল ইসলাম ‘প্রয়াস’ থেকে পালিয়েছে ৪০ রোগী, মৃত্যুর ঘটনায় নেই মামলা কসবায় নিখোঁজের দুই দিন পর ডোবায় আ. লীগ নেতার লাশ সরাইলে মাদ্রাসা ও মসজিদের জায়গা অধিগ্রহণের প্রতিবাদে মানববন্ধন প্রধানমন্ত্রীর দিল্লি সফর এখনও চূড়ান্ত হয়নি মন্ত্রী-প্রতিমন্ত্রীর শপথ নিলেন আরও ৬ জন দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল

সিনেমায় পা রাখার আগে যেমন ছিলেন শাহরুখ

বিনোদন ডেস্ক   প্রিন্ট
সোমবার, ০৫ মে ২০২৫   সর্বশেষ আপডেট : 1:57 pm

সিনেমায় পা রাখার আগে যেমন ছিলেন শাহরুখ

বাদশাহ শাহরুখ খান ১৯৯২ সালে ‘দিওয়ানা’ সিনেমা দিয়ে বলিউডে অভিষেক হয়।  পরের বছর ‘বাজিগর’ ও ‘ডর’ দুই সিনেমা দিয়ে আলোচনায় আসেন তিনি। ১৯৯৫ সালে ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ দিয়ে শাহরুখ খান হয়ে উঠেন বলিউডের জনপ্রিয় তারকা। এখন তিনি বলিউডের বাদশাহ, যাকে কিং খান বলেও সবাই চেনেন এবং জানেন।

সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে শাহরুখ খানের কিছু ছবি। আর সেই ছবিগুলো বলিউড জগতে আসার আগে তোলা। ছবিগুলো দেখে অনেকেই নানান রকম মন্তব্য করেছেন। এক নেটিজেন বলেছেন—ছবিগুলো এআই দিয়ে বানানো। তবে ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, ভাইরাল হওয়া ছবিগুলো শাহরুখ খানের কলেজজীবনে তোলা।

শাহরুখ খানের অদেখা দুষ্পাপ্য ছবিগুলো শেয়ার করেছেন অভিনতা অমর তিওয়ারি। ২০০১ সালে সুপারহিট সিনেমা ‘কাভি খুশি কাভি গম’ সিনেমায় একসঙ্গে দেখা যায় অমর ও শাহরুখকে। তিনিই শাহরুখের কলেজজীবনের ছবিগুলো নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে শেয়ার করেছেন, যা দেখে নস্টালজিক হয়ে পড়েছেন ভক্তরা। অমর জানিয়েছেন, ছবিগুলো ১৯৯০ সালের বিভিন্ন সময়ে তোলা।

অমর আরও বলেন, পুরোনো ছবিগুলো দেখতে দেখতে আগের সময় ফিরে গেলাম। একটি ছবিতে শাহরুখের সঙ্গে আমার ছেলে মনোজকে দেখা যাচ্ছে। ছবিগুলো ১৯৯০ সালে দিকে তোলা, তখনো শাহরুখের বলিউডে অভিষেক হয়নি। সে তখন একটি মঞ্চনাটকের দলে কাজ করত।

Facebook Comments Box

Posted ১:৫৭ পিএম | সোমবার, ০৫ মে ২০২৫

The Daily Sarod |